Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাই কোর্টের শর্ত ভাঙার অভিযোগ! ক্যাথিড্রাল রোডের সভা ঘিরে মমতার বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
হাই কোর্টের শর্ত ভাঙার অভিযোগ! ক্যাথিড্রাল রোডের সভা ঘিরে মমতার বিরুদ্ধে এফআইআর
ছবি সংগৃহীত

কলকাতাঃ ক্যাথিড্রাল রোডে তৃণমূলের কর্মসূচিকে ঘিরে এবার আইনি জটিলতা। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করেছেন, এমনই অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। আদালতের একাধিক নির্দেশ অমান্য করে সভা এবং জমায়েত করা হয়েছিল বলে দাবি উঠেছে।


শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে কর্মসূচির আয়োজন করে কালীঘাট তৃণমূল। ওই সভাকে ঘিরে আদালতের নির্দেশ ছিল, সভায় সর্বাধিক দেড় হাজার মানুষ থাকতে পারবেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে, সভা চলাকালীন সেই শর্ত মানা হয়নি। জমায়েত নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি হয়ে যায় বলে দাবি। এর ফলে ক্যাথিড্রাল রোডের পুরো রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। সভা চলাকালীন আরও একটি ঘটনাকে ঘিরেও তৈরি হয় বিতর্ক। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই রাস্তার অপর প্রান্তে গাছের তলায় থাকা দলীয় কর্মী-সমর্থকেরা ব্যারিকেড টপকে মঞ্চের দিকে এগিয়ে আসেন। এরপর ভিড় বাড়তে থাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।


ঘটনার পরেই কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রাস্তার একটি অংশও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। শুভেন্দুর ওই নির্দেশের পরেই শনিবার হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। 

বিষয় : Mamata Banerjee CM Suvendu Adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


হাই কোর্টের শর্ত ভাঙার অভিযোগ! ক্যাথিড্রাল রোডের সভা ঘিরে মমতার বিরুদ্ধে এফআইআর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ ক্যাথিড্রাল রোডে তৃণমূলের কর্মসূচিকে ঘিরে এবার আইনি জটিলতা। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করেছেন, এমনই অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। আদালতের একাধিক নির্দেশ অমান্য করে সভা এবং জমায়েত করা হয়েছিল বলে দাবি উঠেছে।শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে কর্মসূচির আয়োজন করে কালীঘাট তৃণমূল। ওই সভাকে ঘিরে আদালতের নির্দেশ ছিল, সভায় সর্বাধিক দেড় হাজার মানুষ থাকতে পারবেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে, সভা চলাকালীন সেই শর্ত মানা হয়নি। জমায়েত নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি হয়ে যায় বলে দাবি। এর ফলে ক্যাথিড্রাল রোডের পুরো রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। সভা চলাকালীন আরও একটি ঘটনাকে ঘিরেও তৈরি হয় বিতর্ক। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই রাস্তার অপর প্রান্তে গাছের তলায় থাকা দলীয় কর্মী-সমর্থকেরা ব্যারিকেড টপকে মঞ্চের দিকে এগিয়ে আসেন। এরপর ভিড় বাড়তে থাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।ঘটনার পরেই কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রাস্তার একটি অংশও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। শুভেন্দুর ওই নির্দেশের পরেই শনিবার হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত