বারুইপুরঃ এনআইএ হেফাজতে থাকা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। মঙ্গলবার আদালতের নির্দেশ মেনে ভাঙড় থানায় নিয়ে গিয়ে তাঁকে জেরা করে পুলিশ।
তবে এদিনের জেরাপর্বের ছবি ছিল একেবারেই অন্যরকম। ভাঙড় থানার বাইরে চেয়ার-টেবিল পেতে বসে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। বাইরে থেকে যাতে কেউ ছবি তুলতে না পারেন, সে জন্য এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয় এবং যানবাহনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু দাপুটে নেতাকে এভাবে জেরার মুখে দেখতে কৌতূহলী স্থানীয়দের ভিড় জমে যায়। অভিযোগের সূত্রপাত গত বছরের ৭ এপ্রিল।
দমদম বিমানবন্দরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ
এলাকার বাসিন্দা খুরশিদ আলমের অভিযোগ, সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়ি ও দোকানে হামলা চালানো হয়। এরপর গত ১৮ জুন ফের বোদরা বাজারে থাকা ওই ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। অভিযোগ, প্রায় ৮ লক্ষ টাকার মালপত্র লুট করা হয় এবং গাড়ি দিয়ে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে গত ১২ জুলাই শওকত মোল্লা-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়।
সেই মামলার ভিত্তিতেই বর্তমানে ভাঙড় থানার পুলিশি হেফাজতে রয়েছেন শওকত। আদালতের নির্দেশে সোমবার রাতে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
বিষয় : NIA BHANGARPOLICE saokatmolla westbengalpolitic

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন