Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Asian Games: ৪৪ বছরের খরা কাটল! চিনকে হারিয়ে এশিয়াডে সোনার ইতিহাস ভারতীয় মহিলা হকির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
Asian Games: ৪৪ বছরের খরা কাটল! চিনকে হারিয়ে এশিয়াডে সোনার ইতিহাস ভারতীয় মহিলা হকির
ভারতীয় মহিলা হকি দল। সংগৃহীত ছবি

১৯৮২ থেকে ২০২৬, মাঝে অতিক্রান্ত ৪৪ বছর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে প্রতিপক্ষ চিনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়াডের চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এইগোলটি এসেছে লালরেমসিয়ামির স্টিক থেকে। পাশাপাশি এই জয়ের সঙ্গেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত করে নিল ভারত।


বিকেল সাড়ে ৪টে নাগাদ শুরু হয় বহু প্রতীক্ষিত ফাইনাল। চিনের বিরুদ্ধে এই ম্যাচেই ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ভারতীয় ফরোয়ার্ড। প্রথম কোয়ার্টারের দশম মিনিটে তাঁর দুর্দান্ত রিভার্স-হিট চিনের জালে জড়িয়ে যায়। গোল খাওয়ার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ দখলে রাখার চেষ্টা করে চিন। দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় চিন। ভারতের গোলের সামনে একাধিকবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় গোলকিপার ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার আটকে যায় চিনের আক্রমণ। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ম্যাচ কার্যত চিনের আক্রমণ বনাম ভারতের রক্ষণের লড়াইয়ে পরিণত হয়। শেষ দিকে সমতা ফেরাতে চিন গোলকিপারকে তুলে অতিরিক্ত এক জন ফিল্ড খেলোয়াড় নামিয়েও চেষ্টা করে। কিন্তু ভারতের রক্ষণে ভাঙতে পারেনি তাঁরা। 


শেষ বাঁশি বাজতেই ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা হকি দল। ১৯৮২ সালে প্রথম বার এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। তারপর ১৯৯৮ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও রুপো জিতেই ময়দান ছাড়তে হয়েছিল। দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার পর অবশেষে ফের সোনার পদক এল ভারতীয় মহিলা হকিতে। তাই চলতি এশিয়ান গেমসে ভারতের মোট সোনার সংখ্যা পৌঁছল ১৬-তে।

বিষয় : Asian Games

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


Asian Games: ৪৪ বছরের খরা কাটল! চিনকে হারিয়ে এশিয়াডে সোনার ইতিহাস ভারতীয় মহিলা হকির

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
১৯৮২ থেকে ২০২৬, মাঝে অতিক্রান্ত ৪৪ বছর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে প্রতিপক্ষ চিনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়াডের চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এইগোলটি এসেছে লালরেমসিয়ামির স্টিক থেকে। পাশাপাশি এই জয়ের সঙ্গেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত করে নিল ভারত।বিকেল সাড়ে ৪টে নাগাদ শুরু হয় বহু প্রতীক্ষিত ফাইনাল। চিনের বিরুদ্ধে এই ম্যাচেই ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ভারতীয় ফরোয়ার্ড। প্রথম কোয়ার্টারের দশম মিনিটে তাঁর দুর্দান্ত রিভার্স-হিট চিনের জালে জড়িয়ে যায়। গোল খাওয়ার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ দখলে রাখার চেষ্টা করে চিন। দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় চিন। ভারতের গোলের সামনে একাধিকবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় গোলকিপার ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার আটকে যায় চিনের আক্রমণ। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ম্যাচ কার্যত চিনের আক্রমণ বনাম ভারতের রক্ষণের লড়াইয়ে পরিণত হয়। শেষ দিকে সমতা ফেরাতে চিন গোলকিপারকে তুলে অতিরিক্ত এক জন ফিল্ড খেলোয়াড় নামিয়েও চেষ্টা করে। কিন্তু ভারতের রক্ষণে ভাঙতে পারেনি তাঁরা। শেষ বাঁশি বাজতেই ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা হকি দল। ১৯৮২ সালে প্রথম বার এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। তারপর ১৯৯৮ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও রুপো জিতেই ময়দান ছাড়তে হয়েছিল। দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার পর অবশেষে ফের সোনার পদক এল ভারতীয় মহিলা হকিতে। তাই চলতি এশিয়ান গেমসে ভারতের মোট সোনার সংখ্যা পৌঁছল ১৬-তে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত