Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টোল-ফ্রি নম্বর চালুর প্রথম দিনেই আছড়ে পড়ল নালিশের পাহাড়! নবান্নের কন্ট্রোল রুমে রাতারাতি দুই হাজার কল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬
টোল-ফ্রি নম্বর চালুর প্রথম দিনেই আছড়ে পড়ল নালিশের পাহাড়! নবান্নের কন্ট্রোল রুমে রাতারাতি দুই হাজার কল
নবান্নের কন্ট্রোল রুমে রাতারাতি দুই হাজার কল। ছবি-সংগৃহীত

নবান্ন: দুর্নীতি আর কাটমানির ফাঁশ শক্ত করতে মঙ্গলবারই চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালুর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার কাজ শুরু করতেই নবান্নের কন্ট্রোল রুমে আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল ফোনেই পশলা। কাটমানি, সিন্ডিকেট আর মদের বেআইনি ঠেক বন্ধের ডাক দিয়ে খোলা নম্বরে প্রথম দিনেই জমা পড়ে গেল প্রায় দুই হাজার অভিযোগ! কিন্তু চমকপ্রদ বিষয় হলো, মানুষ শুধু দুর্নীতিতেই আটকে থাকেনি; অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা, জমি-বাড়ির ঝঞ্জাট, বেহাল রাস্তা থেকে শুরু করে নিকাশি আর জমা জলের ঝক্কি—নবান্নের হটলাইনে উঠে এসেছে দৈনন্দিন জীবনের হরেক নালিশ।

ভবানীভবনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে ও পুলিশের কাজে স্বচ্ছতা আনতে ১৫৫৩৩৪, ১৫৫৩৩৫, ১৫৫৩৩৭ ও ১৫৫৩৩৯—এই চার টোল-ফ্রি লাইনের সূচনা করেন। তবে প্রথম দিনের বাঁধভাঙা সাড়ায় স্পষ্ট, মানুষ দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিতে সুযোগ ছাড়েনি। নবান্ন সূত্রের খবর, প্রতিটি ফোনই রেকর্ড করা হচ্ছে এবং নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে সংশ্লিষ্ট দফতরে দ্রুত ফরওয়ার্ড করা হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগের গুরুত্ব বাছাই করতে এআই (AI) বা কৃত্রিম মেধা ব্যবহারের কথাও ভাবছেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে এই লাইন, যার তদারকি খোদ মুখ্যমন্ত্রীও করবেন। তবে হুশিয়ারিও স্পষ্ট—ব্যক্তিগত আক্রোশ মেটাতে ভুয়ো অভিযোগ জানালে মিলবে আইনি শাস্তি। নিয়মিত পর্যালোচনার রিপোর্ট সরাসরি পৌঁছাবে মুখ্যমন্ত্রীর টেবিলে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews HiddenStoriesNews NabannaControlRoom BengalHelpline TollFreeHelpline CrimeAndCorruption

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


টোল-ফ্রি নম্বর চালুর প্রথম দিনেই আছড়ে পড়ল নালিশের পাহাড়! নবান্নের কন্ট্রোল রুমে রাতারাতি দুই হাজার কল

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image
নবান্ন: দুর্নীতি আর কাটমানির ফাঁশ শক্ত করতে মঙ্গলবারই চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালুর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার কাজ শুরু করতেই নবান্নের কন্ট্রোল রুমে আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল ফোনেই পশলা। কাটমানি, সিন্ডিকেট আর মদের বেআইনি ঠেক বন্ধের ডাক দিয়ে খোলা নম্বরে প্রথম দিনেই জমা পড়ে গেল প্রায় দুই হাজার অভিযোগ! কিন্তু চমকপ্রদ বিষয় হলো, মানুষ শুধু দুর্নীতিতেই আটকে থাকেনি; অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা, জমি-বাড়ির ঝঞ্জাট, বেহাল রাস্তা থেকে শুরু করে নিকাশি আর জমা জলের ঝক্কি—নবান্নের হটলাইনে উঠে এসেছে দৈনন্দিন জীবনের হরেক নালিশ।ভবানীভবনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে ও পুলিশের কাজে স্বচ্ছতা আনতে ১৫৫৩৩৪, ১৫৫৩৩৫, ১৫৫৩৩৭ ও ১৫৫৩৩৯—এই চার টোল-ফ্রি লাইনের সূচনা করেন। তবে প্রথম দিনের বাঁধভাঙা সাড়ায় স্পষ্ট, মানুষ দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিতে সুযোগ ছাড়েনি। নবান্ন সূত্রের খবর, প্রতিটি ফোনই রেকর্ড করা হচ্ছে এবং নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে সংশ্লিষ্ট দফতরে দ্রুত ফরওয়ার্ড করা হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগের গুরুত্ব বাছাই করতে এআই (AI) বা কৃত্রিম মেধা ব্যবহারের কথাও ভাবছেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে এই লাইন, যার তদারকি খোদ মুখ্যমন্ত্রীও করবেন। তবে হুশিয়ারিও স্পষ্ট—ব্যক্তিগত আক্রোশ মেটাতে ভুয়ো অভিযোগ জানালে মিলবে আইনি শাস্তি। নিয়মিত পর্যালোচনার রিপোর্ট সরাসরি পৌঁছাবে মুখ্যমন্ত্রীর টেবিলে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত