Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেপাত্তা সুমিত! বাড়িতে পৌঁছে মায়ের হাতে নোটিস পুলিশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
বেপাত্তা সুমিত! বাড়িতে পৌঁছে মায়ের হাতে নোটিস পুলিশের
ছবি সংগৃহীত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে ফের নতুন মোড়। এবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সেখানে গিয়ে সুমিতের মায়ের হাতে নোটিস ধরানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমিতের মা বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক, সেটাই চাই।” তবে সুমিত বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে চুপ থেকেছেন তিনি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় একটি রিসর্ট সেবাশ্রয়ের কাজে ভাড়া নেওয়া হয়েছিল। সেই রিসর্টের ভাড়ার টাকা এখনও মেটানো হয়নি বলে অভিযোগ ওঠে। এই অভিযোগেই রিসর্ট মালিক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে যায়। প্রায় দশ মিনিট বাইরে অপেক্ষা করার পর দরজা খোলেন সুমিতের মা। পুলিশ আধিকারিকরা তাঁর হাতে একটি নোটিস তুলে দেন। 


উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে সুমিত রায়কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পৌঁছায়। মোবাইল টাওয়ারের লোকেশন অনুসরণ করেই সেখানে পৌঁছেছিলেন তদন্তকারীরা। তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিস জারি করেছে। পরে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানানো হয়েছে। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 

বিষয় : Abhishek Banerjee Sumit Roy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৯ জুলাই ২০২৬


বেপাত্তা সুমিত! বাড়িতে পৌঁছে মায়ের হাতে নোটিস পুলিশের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে ফের নতুন মোড়। এবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সেখানে গিয়ে সুমিতের মায়ের হাতে নোটিস ধরানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমিতের মা বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক, সেটাই চাই।” তবে সুমিত বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে চুপ থেকেছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় একটি রিসর্ট সেবাশ্রয়ের কাজে ভাড়া নেওয়া হয়েছিল। সেই রিসর্টের ভাড়ার টাকা এখনও মেটানো হয়নি বলে অভিযোগ ওঠে। এই অভিযোগেই রিসর্ট মালিক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে যায়। প্রায় দশ মিনিট বাইরে অপেক্ষা করার পর দরজা খোলেন সুমিতের মা। পুলিশ আধিকারিকরা তাঁর হাতে একটি নোটিস তুলে দেন। উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে সুমিত রায়কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পৌঁছায়। মোবাইল টাওয়ারের লোকেশন অনুসরণ করেই সেখানে পৌঁছেছিলেন তদন্তকারীরা। তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিস জারি করেছে। পরে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানানো হয়েছে। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত