Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডার্ক ওয়েবকে অস্ত্র বানিয়ে খাস কলকাতা থেকে লন্ডনে প্রতারণার জাল! পুলিশের সাঁড়াশি অভিযানে হাতেনাতে পাকড়াও ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
ডার্ক ওয়েবকে অস্ত্র বানিয়ে খাস কলকাতা থেকে লন্ডনে প্রতারণার জাল! পুলিশের সাঁড়াশি অভিযানে হাতেনাতে পাকড়াও ৪
প্রতীকী ছবি

কলকাতা: তিলোত্তমার অভিজাত এলাকায় বসে সুদূর ইংল্যান্ডে কোটি কোটি টাকার সাইবার প্রতারণার জাল! ডার্ক ওয়েব এবং আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে ব্রিটিশ নাগরিকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। বালিগঞ্জ এলাকার একটি ভুয়ো কলসেন্টারে আচমকা হানা দিয়ে এবং পরবর্তীতে শহরের অন্য প্রান্তে অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের মোট চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে ফোন করে প্রতারণার খবর গোয়েন্দা নেটওয়ার্কে আসছিল। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করার পর বৃহস্পতিবার বিকেলে বালিগঞ্জের ওই কলসেন্টারে অতর্কিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয় তিন জনকে এবং বাজেয়াপ্ত করা হয় একাধিক ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন। এরপর সেই সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে তালতলা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে জালে তোলে পুলিশ। ধৃতদের নাম ফিরদৌস ইকবাল (জোড়াসাঁকো), শেখ সাজ্জাদ (বেনিয়াপুকুর), রূপম টিমোথি বিশ্বাস (কসবা) এবং সাব্বির আলম (তালতলা)। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে শুক্রবারই তাদের আদালতে তোলা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের মূল পান্ডা বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব ও অন্যান্য অবৈধ সোর্স ব্যবহার করে ব্রিটেনের নাগরিকদের ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য বা ‘কলিং ডেটা’ সংগ্রহ করত এরা। এরপর বিদেশি ভাষায় পারদর্শী কর্মীদের কাজে লাগিয়ে ভিওআইপি (VoIP) কলের মাধ্যমে লন্ডনবাসীদের সঙ্গে যোগাযোগ করা হতো। টেলিকম সংস্থার প্রতিনিধি সেজে ‘ওয়্যারলেস ডেটা আপডেট’, ‘ডিভাইস রিপ্লেসমেন্ট’ কিংবা কাস্টমার কেয়ারের প্রযুক্তিগত সহায়তার টোপ দিত তারা। পাতা ফাঁদে পা দিলেই কৌশলে হাতিয়ে নেওয়া হতো ব্যাঙ্ক কার্ডের বিশদ বিবরণ, ওটিপি ও গোপন পাসওয়ার্ড। মুহূর্তে বিদেশি মুদ্রা—পাউন্ড, ডলার কিংবা ইউরোতে লোপাট হতো লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সমস্ত ডিভাইস ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে খতিয়ে দেখা হচ্ছে এবং বেআইনি এই আর্থিক লেনদেনের গভীরতা যাচাই করতে বিষয়টি ইডি ও আয়কর বিভাগকেও জানানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE KolkataNews CRIMEUPDATE HiddenStoriesNews CYBERCRIME CyberSecurity DarkWeb Ballygunge InternationalFraud

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


ডার্ক ওয়েবকে অস্ত্র বানিয়ে খাস কলকাতা থেকে লন্ডনে প্রতারণার জাল! পুলিশের সাঁড়াশি অভিযানে হাতেনাতে পাকড়াও ৪

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: তিলোত্তমার অভিজাত এলাকায় বসে সুদূর ইংল্যান্ডে কোটি কোটি টাকার সাইবার প্রতারণার জাল! ডার্ক ওয়েব এবং আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে ব্রিটিশ নাগরিকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। বালিগঞ্জ এলাকার একটি ভুয়ো কলসেন্টারে আচমকা হানা দিয়ে এবং পরবর্তীতে শহরের অন্য প্রান্তে অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের মোট চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে ফোন করে প্রতারণার খবর গোয়েন্দা নেটওয়ার্কে আসছিল। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করার পর বৃহস্পতিবার বিকেলে বালিগঞ্জের ওই কলসেন্টারে অতর্কিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয় তিন জনকে এবং বাজেয়াপ্ত করা হয় একাধিক ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন। এরপর সেই সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে তালতলা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে জালে তোলে পুলিশ। ধৃতদের নাম ফিরদৌস ইকবাল (জোড়াসাঁকো), শেখ সাজ্জাদ (বেনিয়াপুকুর), রূপম টিমোথি বিশ্বাস (কসবা) এবং সাব্বির আলম (তালতলা)। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে শুক্রবারই তাদের আদালতে তোলা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের মূল পান্ডা বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব ও অন্যান্য অবৈধ সোর্স ব্যবহার করে ব্রিটেনের নাগরিকদের ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য বা ‘কলিং ডেটা’ সংগ্রহ করত এরা। এরপর বিদেশি ভাষায় পারদর্শী কর্মীদের কাজে লাগিয়ে ভিওআইপি (VoIP) কলের মাধ্যমে লন্ডনবাসীদের সঙ্গে যোগাযোগ করা হতো। টেলিকম সংস্থার প্রতিনিধি সেজে ‘ওয়্যারলেস ডেটা আপডেট’, ‘ডিভাইস রিপ্লেসমেন্ট’ কিংবা কাস্টমার কেয়ারের প্রযুক্তিগত সহায়তার টোপ দিত তারা। পাতা ফাঁদে পা দিলেই কৌশলে হাতিয়ে নেওয়া হতো ব্যাঙ্ক কার্ডের বিশদ বিবরণ, ওটিপি ও গোপন পাসওয়ার্ড। মুহূর্তে বিদেশি মুদ্রা—পাউন্ড, ডলার কিংবা ইউরোতে লোপাট হতো লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সমস্ত ডিভাইস ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে খতিয়ে দেখা হচ্ছে এবং বেআইনি এই আর্থিক লেনদেনের গভীরতা যাচাই করতে বিষয়টি ইডি ও আয়কর বিভাগকেও জানানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত