Hidden Stories (বাংলা)
সর্বশেষ

না জানিয়ে ফ্রিজ় করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট! হাই কোর্টের চরম হুঁশিয়ারির মুখে খুলে গেল অভিষেকের অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
না জানিয়ে ফ্রিজ় করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট! হাই কোর্টের চরম হুঁশিয়ারির মুখে খুলে গেল অভিষেকের অ্যাকাউন্ট
অভিষেকের অ্যাকাউন্ট আবার চালু। ফাইল ছবি

কলকাতা: গ্রাহককে আগাম নোটিস বা সতর্কবার্তা না দিয়ে আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা যাবে না— তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কড়া ভাষায় সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, যেকোনো সাধারণ গ্রাহকের ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন হলে আগে থেকে কারণ জানিয়ে সতর্ক করা বাধ্যতামূলক। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে অভিষেক বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় জানতে পারেন তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কেওয়াইসি-র মেয়াদ থাকা সত্ত্বেও কোনো নোটিস ছাড়া এই পদক্ষেপ কেন নেওয়া হলো, তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়ে ব্যাঙ্কের প্রতিনিধিরা সরাসরি অভিষেকের বাসভবনে গিয়ে কেওয়াইসি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। সোমবার আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল কখনোই কেওয়াইসি করাতে অস্বীকার করেননি, অথচ হয়রানির শিকার হতে হয়েছে। ব্যাঙ্কের আইনজীবী আদালতে জানান যে অভিষেকের বিরুদ্ধে অন্য একটি মামলার সূত্র ধরে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং বর্তমানে অ্যাকাউন্টটি পুনরায় সম্পূর্ণরূপে সক্রিয় করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্ট চালু করার বিষয়টি নিশ্চিত করার পর অবশেষে মামলাটির নিষ্পত্তি ঘোষণা করে আদালত।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CalcuttaHighCourt BANKINGRULES AbhishekBanerjee HiddenStoriesNews BankKYC KolkataNewsUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


না জানিয়ে ফ্রিজ় করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট! হাই কোর্টের চরম হুঁশিয়ারির মুখে খুলে গেল অভিষেকের অ্যাকাউন্ট

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: গ্রাহককে আগাম নোটিস বা সতর্কবার্তা না দিয়ে আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা যাবে না— তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কড়া ভাষায় সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, যেকোনো সাধারণ গ্রাহকের ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন হলে আগে থেকে কারণ জানিয়ে সতর্ক করা বাধ্যতামূলক। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে অভিষেক বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় জানতে পারেন তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কেওয়াইসি-র মেয়াদ থাকা সত্ত্বেও কোনো নোটিস ছাড়া এই পদক্ষেপ কেন নেওয়া হলো, তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়ে ব্যাঙ্কের প্রতিনিধিরা সরাসরি অভিষেকের বাসভবনে গিয়ে কেওয়াইসি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। সোমবার আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল কখনোই কেওয়াইসি করাতে অস্বীকার করেননি, অথচ হয়রানির শিকার হতে হয়েছে। ব্যাঙ্কের আইনজীবী আদালতে জানান যে অভিষেকের বিরুদ্ধে অন্য একটি মামলার সূত্র ধরে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং বর্তমানে অ্যাকাউন্টটি পুনরায় সম্পূর্ণরূপে সক্রিয় করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্ট চালু করার বিষয়টি নিশ্চিত করার পর অবশেষে মামলাটির নিষ্পত্তি ঘোষণা করে আদালত।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত