Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেপালের মহাপ্রলয়ে বাংলার পর্যটকদের নিয়ে উদ্বেগ! নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি, খোঁজ নেই শিলিগুড়ির সমরেরও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
নেপালের মহাপ্রলয়ে বাংলার পর্যটকদের নিয়ে উদ্বেগ! নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি, খোঁজ নেই শিলিগুড়ির সমরেরও
ছবি সংগৃহীত

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ হড়পা বান ও বন্যার জেরে ভাসছে একের পর এক এলাকা। আর সেই দুর্যোগের মধ্যেই নেপালে গিয়ে নিখোঁজ বাংলার কয়েকজন পর্যটক। বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি স্বপন মণ্ডল ও মৌ মণ্ডলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একইভাবে শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডলেরও কোনও খোঁজ মিলছে না। ফোনে যোগাযোগ না হওয়ায় উৎকণ্ঠায় দুই পরিবার।

স্বপন ও মৌ মণ্ডল বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা। প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কৈলাসে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু নেপালে ভয়াবহ দুর্যোগের খবর আসার পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, নেপালের বিপর্যয়ে আটকে পড়েছেন শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা সমর মণ্ডলও। গত ১৬ আগস্ট শিলিগুড়ি থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। যাত্রার পর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিলেন সমর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ইমিগ্রেশন সেন্টারের কাজ শেষ করে কাঠমান্ডু ফিরে আসার কথা ছিল সমরের। পরিবারের সঙ্গে সেটিই ছিল তাঁর শেষ যোগাযোগ।


নেপালের বিপর্যয়ের মধ্যে একসঙ্গে বাংলার একাধিক পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পরিবারগুলির মধ্যে। কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা। এখন দ্রুত তাঁদের সন্ধান মেলার অপেক্ষাতেই দিন গুনছেন পরিজনেরা।

বিষয় : BASIRHATNEWS landslide rescue operation nepal flood indian tourists

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


নেপালের মহাপ্রলয়ে বাংলার পর্যটকদের নিয়ে উদ্বেগ! নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি, খোঁজ নেই শিলিগুড়ির সমরেরও

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ হড়পা বান ও বন্যার জেরে ভাসছে একের পর এক এলাকা। আর সেই দুর্যোগের মধ্যেই নেপালে গিয়ে নিখোঁজ বাংলার কয়েকজন পর্যটক। বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি স্বপন মণ্ডল ও মৌ মণ্ডলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একইভাবে শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডলেরও কোনও খোঁজ মিলছে না। ফোনে যোগাযোগ না হওয়ায় উৎকণ্ঠায় দুই পরিবার।স্বপন ও মৌ মণ্ডল বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা। প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কৈলাসে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু নেপালে ভয়াবহ দুর্যোগের খবর আসার পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, নেপালের বিপর্যয়ে আটকে পড়েছেন শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা সমর মণ্ডলও। গত ১৬ আগস্ট শিলিগুড়ি থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। যাত্রার পর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিলেন সমর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ইমিগ্রেশন সেন্টারের কাজ শেষ করে কাঠমান্ডু ফিরে আসার কথা ছিল সমরের। পরিবারের সঙ্গে সেটিই ছিল তাঁর শেষ যোগাযোগ।নেপালের বিপর্যয়ের মধ্যে একসঙ্গে বাংলার একাধিক পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পরিবারগুলির মধ্যে। কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা। এখন দ্রুত তাঁদের সন্ধান মেলার অপেক্ষাতেই দিন গুনছেন পরিজনেরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত