Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পাওনা চাইতে গিয়ে বাড়িতেই বেধড়ক মারধর! অভিনেতা সোহমের বিরুদ্ধে থানায় মারাত্মক অভিযোগ কাঠমিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
পাওনা চাইতে গিয়ে বাড়িতেই বেধড়ক মারধর! অভিনেতা সোহমের বিরুদ্ধে থানায় মারাত্মক অভিযোগ কাঠমিস্ত্রির
তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। ফাইল ছবি

কলকাতা: ফের বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। নিজের ফ্ল্যাটের কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে চরম নিগ্রহের শিকার হলেন এক কাঠমিস্ত্রি। মারধর, দুর্ব্যবহার এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ঘাড়ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় দায়ের হলো লিখিত এফআইআর। অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মার দাবি, কয়েক মাস আগে সোহমের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজের বরাত পেয়েছিলেন তিনি। চুক্তিমতো ৩০ হাজার টাকা অগ্রিম পেলেও, সম্প্রতি কাজ শেষ হওয়ার পর বাকি প্রায় ৮০ হাজার টাকা চাইতেই বেঁকে বসেন অভিনেতা।

অভিযোগকারীর বয়ান অনুযায়ী, বকেয়া টাকা মেটানোর নাম করে রবিবার সোহমের নিরাপত্তারক্ষী তাঁকে বাড়িতে ডেকে পাঠান। সোমবার সেখানে পৌঁছনোর পর দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং ধৈর্য হারিয়ে পাওনা টাকা দাবি করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, টাকা তো মেটানো হয়ইনি, উল্টে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এর আগে সল্টলেকের এক রেস্তোরাঁতেও পার্কিং বিবাদে জড়িয়ে বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল এই তারকাকে। এবার ফের নিজের ফ্ল্যাটে কাঠমিস্ত্রিকে শারীরিক নিগ্রহের অভিযোগে আইনি বিপাকে জড়ালেন তিনি, যদিও ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE BengalNews CrimeNews HiddenStoriesNews tollywoodupdate sohamchakraborty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


পাওনা চাইতে গিয়ে বাড়িতেই বেধড়ক মারধর! অভিনেতা সোহমের বিরুদ্ধে থানায় মারাত্মক অভিযোগ কাঠমিস্ত্রির

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: ফের বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। নিজের ফ্ল্যাটের কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে চরম নিগ্রহের শিকার হলেন এক কাঠমিস্ত্রি। মারধর, দুর্ব্যবহার এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ঘাড়ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় দায়ের হলো লিখিত এফআইআর। অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মার দাবি, কয়েক মাস আগে সোহমের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজের বরাত পেয়েছিলেন তিনি। চুক্তিমতো ৩০ হাজার টাকা অগ্রিম পেলেও, সম্প্রতি কাজ শেষ হওয়ার পর বাকি প্রায় ৮০ হাজার টাকা চাইতেই বেঁকে বসেন অভিনেতা।অভিযোগকারীর বয়ান অনুযায়ী, বকেয়া টাকা মেটানোর নাম করে রবিবার সোহমের নিরাপত্তারক্ষী তাঁকে বাড়িতে ডেকে পাঠান। সোমবার সেখানে পৌঁছনোর পর দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং ধৈর্য হারিয়ে পাওনা টাকা দাবি করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, টাকা তো মেটানো হয়ইনি, উল্টে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এর আগে সল্টলেকের এক রেস্তোরাঁতেও পার্কিং বিবাদে জড়িয়ে বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল এই তারকাকে। এবার ফের নিজের ফ্ল্যাটে কাঠমিস্ত্রিকে শারীরিক নিগ্রহের অভিযোগে আইনি বিপাকে জড়ালেন তিনি, যদিও ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত