Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফরাক্কায় গঙ্গার জল ঘিরে জল্পনা, বিতর্ক ওড়াল ব্যারেজ কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
ফরাক্কায় গঙ্গার জল ঘিরে জল্পনা, বিতর্ক ওড়াল ব্যারেজ কর্তৃপক্ষের
বাঁধ থেকে জল ছাড়ায় বাড়ছে জলস্তর। অভিযোগ ওড়াল ফরাক্কা কর্তৃপক্ষ।

ফরাক্কা: ফারাক্কা ব্যারেজে গঙ্গার জলের প্রবাহ এবং ডিসচার্জ নিয়ে সোশাল মিডিয়ায় ছড়ানো একাধিক জল্পনা ও গুজব উ উড়িয়ে দিলেন ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে ব্যারেজ এলাকায় নদী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক দিনে গঙ্গার জলের পরিমাণ কিছুটা হ্রাস পেলেও তাতে দুশ্চিন্তা বা বিপদের কোনও আশঙ্কা নেই।

ব্যারেজ সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, গত ৩১ অগাস্ট ফারাক্কায় জলের প্রবাহ ছিল প্রায় ১২ লক্ষ কিউসেক। এরপর ১ সেপ্টেম্বর তা সামান্য কমে দাঁড়ায় ১১.৯ লক্ষ কিউসেক এবং বর্তমানেও জলপ্রবাহ ১১.৯ লক্ষ কিউসেকের আশেপাশেই স্থিতিশীল রয়েছে। জিএম জানান, ক্যাচমেন্ট এলাকা অর্থাৎ নদীর অববাহিকা অঞ্চলে বৃষ্টির ওঠানামার ওপর ভিত্তি করে জলের পরিমাণে সামান্য তারতম্য হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। এতে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ফারাক্কা ব্যারেজের জল ধারণ ও নিষ্কাশন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারেজের জেনারেল ম্যানেজার জানান, ফারাক্কা ব্যারেজের মূল ডিজাইন ক্যাপাসিটি বা নকশাগত ক্ষমতা প্রায় ২৫ লক্ষ কিউসেক। অতীতে ব্যারেজ কর্তৃপক্ষ সফলভাবে ১৬.৫ লক্ষ কিউসেক পর্যন্ত জল নিষ্কাশনের চাপ অনায়াসে সামলেছে। সেই ঐতিহাসিক তথ্যের নিরিখে বর্তমানের ১১.৯ লক্ষ কিউসেক জলপ্রবাহের মাত্রা অনেক কম এবং তা সম্পূর্ণ নিরাপদ সীমার মধ্যেই রয়েছে।

ব্যারেজ প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত ‘অপারেশনাল শিডিউল’ বা পরিচালন নিয়ম মেনেই ব্যারেজের সমস্ত গেট খোলা রাখা হয়েছে। উজান থেকে যে পরিমাণ জল বা ‘ইনফ্লো’ আসছে, তার পুরোটাই নির্বিঘ্নে ব্যারেজ দিয়ে ভাটির দিকে নিষ্কাশন করা হচ্ছে। ফলে প্লাবন বা নতুন করে জল জমার কোনও ঝুঁকি নেই। গঙ্গার জলপ্রবাহ নিয়ে সাধারণ মানুষকে কোনও বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews #FarakkaBarrage #Farakka #GangaRiver #FarakkaNews #ফারাক্কা #বাংলাখবর

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


ফরাক্কায় গঙ্গার জল ঘিরে জল্পনা, বিতর্ক ওড়াল ব্যারেজ কর্তৃপক্ষের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফরাক্কা: ফারাক্কা ব্যারেজে গঙ্গার জলের প্রবাহ এবং ডিসচার্জ নিয়ে সোশাল মিডিয়ায় ছড়ানো একাধিক জল্পনা ও গুজব উ উড়িয়ে দিলেন ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে ব্যারেজ এলাকায় নদী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক দিনে গঙ্গার জলের পরিমাণ কিছুটা হ্রাস পেলেও তাতে দুশ্চিন্তা বা বিপদের কোনও আশঙ্কা নেই।ব্যারেজ সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, গত ৩১ অগাস্ট ফারাক্কায় জলের প্রবাহ ছিল প্রায় ১২ লক্ষ কিউসেক। এরপর ১ সেপ্টেম্বর তা সামান্য কমে দাঁড়ায় ১১.৯ লক্ষ কিউসেক এবং বর্তমানেও জলপ্রবাহ ১১.৯ লক্ষ কিউসেকের আশেপাশেই স্থিতিশীল রয়েছে। জিএম জানান, ক্যাচমেন্ট এলাকা অর্থাৎ নদীর অববাহিকা অঞ্চলে বৃষ্টির ওঠানামার ওপর ভিত্তি করে জলের পরিমাণে সামান্য তারতম্য হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। এতে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।ফারাক্কা ব্যারেজের জল ধারণ ও নিষ্কাশন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারেজের জেনারেল ম্যানেজার জানান, ফারাক্কা ব্যারেজের মূল ডিজাইন ক্যাপাসিটি বা নকশাগত ক্ষমতা প্রায় ২৫ লক্ষ কিউসেক। অতীতে ব্যারেজ কর্তৃপক্ষ সফলভাবে ১৬.৫ লক্ষ কিউসেক পর্যন্ত জল নিষ্কাশনের চাপ অনায়াসে সামলেছে। সেই ঐতিহাসিক তথ্যের নিরিখে বর্তমানের ১১.৯ লক্ষ কিউসেক জলপ্রবাহের মাত্রা অনেক কম এবং তা সম্পূর্ণ নিরাপদ সীমার মধ্যেই রয়েছে।ব্যারেজ প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত ‘অপারেশনাল শিডিউল’ বা পরিচালন নিয়ম মেনেই ব্যারেজের সমস্ত গেট খোলা রাখা হয়েছে। উজান থেকে যে পরিমাণ জল বা ‘ইনফ্লো’ আসছে, তার পুরোটাই নির্বিঘ্নে ব্যারেজ দিয়ে ভাটির দিকে নিষ্কাশন করা হচ্ছে। ফলে প্লাবন বা নতুন করে জল জমার কোনও ঝুঁকি নেই। গঙ্গার জলপ্রবাহ নিয়ে সাধারণ মানুষকে কোনও বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত