Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বন্যাতেও অনড় ভক্তি! হাঁটু জল ভেঙে কঙ্কালীতলায় ভিড় পুণ্যার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বন্যাতেও অনড় ভক্তি! হাঁটু জল ভেঙে কঙ্কালীতলায় ভিড় পুণ্যার্থীদের
কোপাইয়ের জলে ভাসছে সতীপীঠ। নিজস্ব ছবি

বীরভূম : শ্রাবন-ভাদরের টানা বর্ষণে উত্তাল বীরভূমের কোপাই নদী। 

শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল, বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। নদীর প্লাবনে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ এখন কার্যত জলমগ্ন। কোপাইয়ের ঘোলা জল ঢুকে পড়েছে মূল মন্দির চত্বরে, চারপাশ ঢাকা পড়েছে হাঁটু সমান জলে। প্রকৃতির এই দুর্যোগ ও জল-যন্ত্রণা সত্ত্বেও ভক্তদের ভাবাবেগে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। দুর্যোগ আর প্রশাসনিক কড়াকড়িকে তুচ্ছ করে বুকভরা ভক্তি নিয়ে মায়ের দর্শনে হাজির হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী।

কোপাই নদী সংলগ্ন এলাকায় জলের মাত্রা আচমকা বেড়ে যাওয়ায় অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে দ্রুত তৎপরতা বাড়ায় শান্তিনিকেতন থানার পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দিরের মূল প্রবেশদ্বারে ব্যারিকেড বসিয়ে পুণ্যার্থীদের চলাচলে নিয়ন্ত্রণ টানা হচ্ছে। পুলিশের কড়া নজরদারি রয়েছে নদী তীরবর্তী বিপজ্জনক এলাকাগুলিতে। তবে প্রশাসনিক এই বিধিনিষেধ এবং উপচে পড়া জল টলাতে পারেনি পুণ্যার্থীদের মনকে। কলকাতা থেকে আসা স্বপ্না ভৌমিকের মতো বহু পুণ্যার্থী অদম্য উৎসাহে হাঁটু জল ঠেলে, অচেনা রাস্তার ভয় উপেক্ষা করেই মায়ের চরণে মাথা নোয়াতে পৌঁছে যাচ্ছেন। তাঁদের এক কথা— "মায়ের টানেই সব বাঁধা তুচ্ছ করে আসা, কোনো দুর্যোগই মায়ের দর্শন থেকে আমাদের আটকাতে পারবে না।"

মন্দির প্রাঙ্গণ প্লাবিত হলেও সতীপীঠের চিরাচরিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনও ছেদ পড়েনি। মন্দিরের সেবাইতরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোপাইয়ের জলস্তর যতই বাড়ুক না কেন, মায়ের নিত্য পূজা, আরতি এবং ভোগ নিবেদনের বিধানে কোনও ব্যাঘাত ঘটবে না। পরিস্থিতি আরও জটিল হলে প্রয়োজনে বিকল্প ও নিরাপদ স্থানে বিগ্রহ নিয়ে গিয়ে সমস্ত সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে কালীতলার পুজো সম্পন্ন করা হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মন্দিরের জল দ্রুত বের করতে প্রশাসনের তরফে জোড়কদমে কাজ চালানো হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে জলমগ্ন রাস্তায় ফেলানো হচ্ছে বালির বস্তার অস্থায়ী বাঁধ, যাতে পিছল জায়গায় কেউ পড়ে না যান। একদিকে কোপাইয়ের গর্জনে ভেসে আসা প্লাবনের ভয়াবহ রূপ, অন্যদিকে ভক্তদের মনে উপচে পড়া অবিচল আস্থা— সব মিলিয়ে দুর্যোগের চরম আবহেও কঙ্কালীতলা জুড়ে এক অদ্ভুত আবেগ ও অপার ভক্তির আবহ বিরাজ করছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


বন্যাতেও অনড় ভক্তি! হাঁটু জল ভেঙে কঙ্কালীতলায় ভিড় পুণ্যার্থীদের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বীরভূম : শ্রাবন-ভাদরের টানা বর্ষণে উত্তাল বীরভূমের কোপাই নদী। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল, বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। নদীর প্লাবনে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ এখন কার্যত জলমগ্ন। কোপাইয়ের ঘোলা জল ঢুকে পড়েছে মূল মন্দির চত্বরে, চারপাশ ঢাকা পড়েছে হাঁটু সমান জলে। প্রকৃতির এই দুর্যোগ ও জল-যন্ত্রণা সত্ত্বেও ভক্তদের ভাবাবেগে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। দুর্যোগ আর প্রশাসনিক কড়াকড়িকে তুচ্ছ করে বুকভরা ভক্তি নিয়ে মায়ের দর্শনে হাজির হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী।কোপাই নদী সংলগ্ন এলাকায় জলের মাত্রা আচমকা বেড়ে যাওয়ায় অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে দ্রুত তৎপরতা বাড়ায় শান্তিনিকেতন থানার পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দিরের মূল প্রবেশদ্বারে ব্যারিকেড বসিয়ে পুণ্যার্থীদের চলাচলে নিয়ন্ত্রণ টানা হচ্ছে। পুলিশের কড়া নজরদারি রয়েছে নদী তীরবর্তী বিপজ্জনক এলাকাগুলিতে। তবে প্রশাসনিক এই বিধিনিষেধ এবং উপচে পড়া জল টলাতে পারেনি পুণ্যার্থীদের মনকে। কলকাতা থেকে আসা স্বপ্না ভৌমিকের মতো বহু পুণ্যার্থী অদম্য উৎসাহে হাঁটু জল ঠেলে, অচেনা রাস্তার ভয় উপেক্ষা করেই মায়ের চরণে মাথা নোয়াতে পৌঁছে যাচ্ছেন। তাঁদের এক কথা— "মায়ের টানেই সব বাঁধা তুচ্ছ করে আসা, কোনো দুর্যোগই মায়ের দর্শন থেকে আমাদের আটকাতে পারবে না।"মন্দির প্রাঙ্গণ প্লাবিত হলেও সতীপীঠের চিরাচরিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনও ছেদ পড়েনি। মন্দিরের সেবাইতরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোপাইয়ের জলস্তর যতই বাড়ুক না কেন, মায়ের নিত্য পূজা, আরতি এবং ভোগ নিবেদনের বিধানে কোনও ব্যাঘাত ঘটবে না। পরিস্থিতি আরও জটিল হলে প্রয়োজনে বিকল্প ও নিরাপদ স্থানে বিগ্রহ নিয়ে গিয়ে সমস্ত সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে কালীতলার পুজো সম্পন্ন করা হবে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মন্দিরের জল দ্রুত বের করতে প্রশাসনের তরফে জোড়কদমে কাজ চালানো হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে জলমগ্ন রাস্তায় ফেলানো হচ্ছে বালির বস্তার অস্থায়ী বাঁধ, যাতে পিছল জায়গায় কেউ পড়ে না যান। একদিকে কোপাইয়ের গর্জনে ভেসে আসা প্লাবনের ভয়াবহ রূপ, অন্যদিকে ভক্তদের মনে উপচে পড়া অবিচল আস্থা— সব মিলিয়ে দুর্যোগের চরম আবহেও কঙ্কালীতলা জুড়ে এক অদ্ভুত আবেগ ও অপার ভক্তির আবহ বিরাজ করছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত