Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু, অভিষেককে নিশানা করে ‘খুনের মামলা’র দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬
বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু, অভিষেককে নিশানা করে ‘খুনের মামলা’র দাবি
ফাইল ছবি

ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার বিধানসভায় সেবাশ্রয় প্রসঙ্গে মুখ খুলেলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী সেবাশ্রয় প্রকল্পে গুরুতর অনিয়ম ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন।  অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ বলে কটাক্ষও করেন। পাশাপাশি জানান, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আন্দোলনের নেপথ্যে কারা? প্রশ্ন তুললেন দিলীপ


বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে বহু মানুষের ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, বিষ্ণুপুর এলাকার একাধিক থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। তিনি আরও দাবি করেন, সরকারি হাসপাতালের চিকিৎসক, মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়মবহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি উদ্ধার হয়েছে বলেও তাঁর দাবি। শুভেন্দুর বক্তব্য, "এটি সাধারণ অনিয়ম নয়, অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে গোটা বিষয়টির তদন্ত চলছে। এদিন বিধানসভায় সেবাশ্রয় সংক্রান্ত একটি চিকিৎসকের চিঠির অংশও পড়ে শোনান মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসার পর অঙ্গহানির অভিযোগ রয়েছে, এমন কয়েকজন রোগীর ছবি প্রদর্শন করেন বলেও দাবি করেন তিনি।


উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির চালু হয়েছিল। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত। তবে সম্প্রতি ওই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। শুক্রবার বিধানসভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় ঘিরে একাধিক অভিযোগ করেন। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই শনিবার বিধানসভায় বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে এবং এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।

বিষয় : Abhisheik Banerjee BengalPolitics WestBengalPolitics suvendu adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৫ জুলাই ২০২৬


বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু, অভিষেককে নিশানা করে ‘খুনের মামলা’র দাবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার বিধানসভায় সেবাশ্রয় প্রসঙ্গে মুখ খুলেলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী সেবাশ্রয় প্রকল্পে গুরুতর অনিয়ম ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন।  অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ বলে কটাক্ষও করেন। পাশাপাশি জানান, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।আন্দোলনের নেপথ্যে কারা? প্রশ্ন তুললেন দিলীপবিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে বহু মানুষের ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, বিষ্ণুপুর এলাকার একাধিক থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। তিনি আরও দাবি করেন, সরকারি হাসপাতালের চিকিৎসক, মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়মবহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি উদ্ধার হয়েছে বলেও তাঁর দাবি। শুভেন্দুর বক্তব্য, "এটি সাধারণ অনিয়ম নয়, অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে গোটা বিষয়টির তদন্ত চলছে। এদিন বিধানসভায় সেবাশ্রয় সংক্রান্ত একটি চিকিৎসকের চিঠির অংশও পড়ে শোনান মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসার পর অঙ্গহানির অভিযোগ রয়েছে, এমন কয়েকজন রোগীর ছবি প্রদর্শন করেন বলেও দাবি করেন তিনি।উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির চালু হয়েছিল। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত। তবে সম্প্রতি ওই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। শুক্রবার বিধানসভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় ঘিরে একাধিক অভিযোগ করেন। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই শনিবার বিধানসভায় বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে এবং এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত