Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র কাণ্ডে রাজ্যজুড়ে পুলিশের হানা, পুরসভা-পঞ্চায়েতে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র কাণ্ডে রাজ্যজুড়ে পুলিশের হানা, পুরসভা-পঞ্চায়েতে তল্লাশি
ছবি সংগৃহীত

জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুতে অনিয়মের অভিযোগ! এবার রাজ্যজুড়ে শুরু হল পুলিশের তল্লাশি অভিযান। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহারের একাধিক পঞ্চায়েত ও পুরসভা, দুর্গাপুর-সহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালায় পুলিশ। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার, আবেদনপত্র এবং গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতে নিচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভুয়ো বা নিয়মবহির্ভূতভাবে জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে নিয়ম না মেনে শংসাপত্র দেওয়া হয়েছে। আর সেই নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে। এই অভিযোগ সামনে আসার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীরা সংশ্লিষ্ট পুরসভা ও পঞ্চায়েতের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখার কর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি গত কয়েক বছরের নথিপত্র, রেজিস্টার ও আবেদন সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনও ক্ষেত্রে ভুয়ো নথির ভিত্তিতে শংসাপত্র ইস্যু হয়েছে কি না, অথবা নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে সার্টিফিকেট দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।


উল্লেখ্য, সম্প্রতি জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন এনেছে রাজ্য সরকার। ভুয়ো সার্টিফিকেট রুখতে Registration of Birth and Death (Amendment) Rules, 2026 জারি করে নতুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও কড়া করা হয়েছে। তার মধ্যেই রাজ্যজুড়ে পুলিশের এই তল্লাশি অভিযানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : SIR PoliceRaid BIRTHCERTIFICATE DEATHCERTIFICATE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র কাণ্ডে রাজ্যজুড়ে পুলিশের হানা, পুরসভা-পঞ্চায়েতে তল্লাশি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যুতে অনিয়মের অভিযোগ! এবার রাজ্যজুড়ে শুরু হল পুলিশের তল্লাশি অভিযান। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহারের একাধিক পঞ্চায়েত ও পুরসভা, দুর্গাপুর-সহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালায় পুলিশ। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার, আবেদনপত্র এবং গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতে নিচ্ছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভুয়ো বা নিয়মবহির্ভূতভাবে জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে নিয়ম না মেনে শংসাপত্র দেওয়া হয়েছে। আর সেই নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে। এই অভিযোগ সামনে আসার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীরা সংশ্লিষ্ট পুরসভা ও পঞ্চায়েতের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখার কর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি গত কয়েক বছরের নথিপত্র, রেজিস্টার ও আবেদন সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনও ক্ষেত্রে ভুয়ো নথির ভিত্তিতে শংসাপত্র ইস্যু হয়েছে কি না, অথবা নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে সার্টিফিকেট দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।উল্লেখ্য, সম্প্রতি জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন এনেছে রাজ্য সরকার। ভুয়ো সার্টিফিকেট রুখতে Registration of Birth and Death (Amendment) Rules, 2026 জারি করে নতুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও কড়া করা হয়েছে। তার মধ্যেই রাজ্যজুড়ে পুলিশের এই তল্লাশি অভিযানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত