Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মন থেকে পাপ মুছতে আধ্যাত্মিক জাগরণের ডাক; বেলঘরিয়ায় গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
মন থেকে পাপ মুছতে আধ্যাত্মিক জাগরণের ডাক; বেলঘরিয়ায় গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর
ছবি সংগৃহীত

বেলঘরিয়া: মনের ভেতর জমে থাকা কলুষতা ও পাপ দূর করতে সাধারণ মানুষকে এবার গীতাপাঠে উৎসাহিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১১টা নাগাদ বেলঘরিয়ার বিখ্যাত আদ্যাপীঠ মন্দিরে পৌঁছান তিনি। সেখানে আদ্যা মায়ের দর্শন ও পুজো দেওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আধ্যাত্মিক চেতনার প্রসারই মানুষকে সঠিক পথে রাখতে পারে। আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার মতো মহাপাপ থেকে সমাজকে রক্ষা করতে মানুষের মধ্যে ধর্ম ও গীতার শিক্ষা পৌঁছে দেওয়া একান্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।


আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে অভ্যর্থনা জানান। এদিন মন্দিরের নবনির্মিত মূল ফটক ও আশ্রমের একটি নতুন অ্যাম্বুল্যান্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এরপর গোশালায় গিয়ে গোসেবা করেন এবং আদ্যা মায়ের আরতি ও পুজো দেন। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা যেমন সংস্কৃতির পীঠস্থান, তেমনই এটি আধ্যাত্মিকতারও রাজধানী। এই সরকার আধ্যাত্মিক জাগরণকে পূর্ণতা দিতে সবরকম সাহায্য করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অযোধ্যা রাম মন্দির ও কাশী বিশ্বনাথ ধামের কথা স্মরণ করিয়ে দেন তিনি। 'গেরুয়া' রঙকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে কৃচ্ছ্রসাধন ও ত্যাগের প্রতীক হিসেবে তুলে ধরে তিনি সমস্ত সনাতনী প্রতিষ্ঠানকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

বিষয় : WestBengalPolitics suvendu adhikari adyapeath geetagyan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


মন থেকে পাপ মুছতে আধ্যাত্মিক জাগরণের ডাক; বেলঘরিয়ায় গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
বেলঘরিয়া: মনের ভেতর জমে থাকা কলুষতা ও পাপ দূর করতে সাধারণ মানুষকে এবার গীতাপাঠে উৎসাহিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১১টা নাগাদ বেলঘরিয়ার বিখ্যাত আদ্যাপীঠ মন্দিরে পৌঁছান তিনি। সেখানে আদ্যা মায়ের দর্শন ও পুজো দেওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আধ্যাত্মিক চেতনার প্রসারই মানুষকে সঠিক পথে রাখতে পারে। আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার মতো মহাপাপ থেকে সমাজকে রক্ষা করতে মানুষের মধ্যে ধর্ম ও গীতার শিক্ষা পৌঁছে দেওয়া একান্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে অভ্যর্থনা জানান। এদিন মন্দিরের নবনির্মিত মূল ফটক ও আশ্রমের একটি নতুন অ্যাম্বুল্যান্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এরপর গোশালায় গিয়ে গোসেবা করেন এবং আদ্যা মায়ের আরতি ও পুজো দেন। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা যেমন সংস্কৃতির পীঠস্থান, তেমনই এটি আধ্যাত্মিকতারও রাজধানী। এই সরকার আধ্যাত্মিক জাগরণকে পূর্ণতা দিতে সবরকম সাহায্য করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অযোধ্যা রাম মন্দির ও কাশী বিশ্বনাথ ধামের কথা স্মরণ করিয়ে দেন তিনি। 'গেরুয়া' রঙকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে কৃচ্ছ্রসাধন ও ত্যাগের প্রতীক হিসেবে তুলে ধরে তিনি সমস্ত সনাতনী প্রতিষ্ঠানকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত