যত কাণ্ড যেন ‘বিগ বস বাংলা’র ঘরে। প্রতিনিয়ত যেমন বদলাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ, ততই যেন বাড়ছে দর্শকদের কৌতূহল। সব ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। সাম্প্রতিক সময়ে নন্দিনী ও সৃজলার মধ্যে টাস্ক ঘিরে সংঘর্ষ, সৃজলার চোট পাওয়া এবং তার পর রাজবীরের সঙ্গে নন্দিনীর ঘনিষ্ঠ মুহূর্ত ঘিরে উত্তাল নেটদুনিয়া। আর সেখান থেকেই উঠেছে আরও একটি প্রশ্ন যে এত কিছু ঘটছে, অথচ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় কোথায়?
নেটিজেনদের একাংশের প্রশ্ন, সৌরভ যখন গোটা পরিস্থিতি দেখছেন, তখন কেন শুরুতেই কড়া অবস্থান নিচ্ছেন না? অবশেষে সেই প্রশ্নেরই উত্তর মিলল ‘দাদা’-র মুখে। সৌরভের কথায়, “বকাবকি করলেই কি সব ঠিক হয়ে যাবে?” তাঁর মতে, ‘বিগ বস’ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মাত্র তিন সপ্তাহ কেটেছে। ফলে প্রতিযোগীদেরও নিজেদের মতো করে খেলার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এবং নিজেদের প্রকাশ করার সময় দেওয়া প্রয়োজন। সামনে আরও প্রতিযোগী আসবেন, ওয়াইল্ড কার্ড এন্ট্রিও হবে।
সৌরভ বলেন, “বিগ বস যাতে দর্শকরা পছন্দ করেন, সেটাও তো দেখতে হবে। শুরুতেই যদি আমি সবাইকে ধমকে চুপ করিয়ে দিই, তবে তো কেউ নিজেকে মেলে ধরার সুযোগ পাবে না।” আর এখানেই ‘দাদা’-র বার্তা বেশ স্পষ্ট, “সময়-এর সঙ্গে সঙ্গে যখন যেভাবে হস্তক্ষেপ করা দরকার, আমি ঠিক করব। দাদা ঠিক সময়েই মুখ খুলবে।”
বিষয় : Sourav Ganguly Big Boss Bangla

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন