Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেয়াদহীন ভিসায় লুকিয়ে কাজ? তিলজলা পুলিশের জালে বিদেশি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
মেয়াদহীন ভিসায় লুকিয়ে কাজ? তিলজলা পুলিশের জালে বিদেশি!
তিলজলা পুলিশের জালে বিদেশি। ফাইল ছবি

কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় স্পা সেন্টারের আড়ালে বেআইনি কাজকর্মের অভিযোগে শোরগোল! টুরিস্ট ভিসার মেয়াদ অনেক আগেই শেষ, তবুও দিব্যি শরৎ বোস রোডের নামী স্পা সেন্টারে কাজ চালিয়ে যাচ্ছিলেন থাইল্যান্ডের এক তরুণী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করল তিলজলা থানার পুলিশ। ধৃত তরুণীকে আজই আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরৎ বোস রোডের ‘সবাই নমস্তে স্পা’ নামের ওই কেন্দ্রে রবিবার আচমকাই হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ টিম। সেখান থেকেই আটক করা হয় ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামের ওই তরুণীকে। পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতে থাকার জন্য প্রয়োজনীয় কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি। তাঁর পাসপোর্ট ও কাগজপত্র খতিয়ে দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা। দেখা যায়, ২০২০ সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ওই তরুণী, যার মেয়াদ ২০২১ সালেই শেষ হয়ে গিয়েছিল। এমনকি তাঁর পাসপোর্টের মেয়াদও বিগত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ফুরিয়ে যায়।

মেয়াদ ফুরনোর পরও বেআইনিভাবে শহরের চৌবাগা এলাকায় ডেরা বেঁধেছিলেন ওই তরুণী এবং শরৎ বোস রোডের ওই স্পা সেন্টারে কাজ করছিলেন। কোনো বৈধ অনুমতি ছাড়া ভারতে থেকে যাওয়া ও কাজ করার অপরাধেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত টালিগঞ্জ মহিলা থানায় কড়া সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। এই চক্রের পেছনে অন্য কোনো আন্তর্জাতিক যোগ বা প্রভাবশালী কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE BengalNews KolkataNews CrimeNews HiddenStoriesNews SOUTHKOLKATA SpaRaid

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


মেয়াদহীন ভিসায় লুকিয়ে কাজ? তিলজলা পুলিশের জালে বিদেশি!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় স্পা সেন্টারের আড়ালে বেআইনি কাজকর্মের অভিযোগে শোরগোল! টুরিস্ট ভিসার মেয়াদ অনেক আগেই শেষ, তবুও দিব্যি শরৎ বোস রোডের নামী স্পা সেন্টারে কাজ চালিয়ে যাচ্ছিলেন থাইল্যান্ডের এক তরুণী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করল তিলজলা থানার পুলিশ। ধৃত তরুণীকে আজই আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরৎ বোস রোডের ‘সবাই নমস্তে স্পা’ নামের ওই কেন্দ্রে রবিবার আচমকাই হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ টিম। সেখান থেকেই আটক করা হয় ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামের ওই তরুণীকে। পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতে থাকার জন্য প্রয়োজনীয় কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি। তাঁর পাসপোর্ট ও কাগজপত্র খতিয়ে দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা। দেখা যায়, ২০২০ সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ওই তরুণী, যার মেয়াদ ২০২১ সালেই শেষ হয়ে গিয়েছিল। এমনকি তাঁর পাসপোর্টের মেয়াদও বিগত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ফুরিয়ে যায়।মেয়াদ ফুরনোর পরও বেআইনিভাবে শহরের চৌবাগা এলাকায় ডেরা বেঁধেছিলেন ওই তরুণী এবং শরৎ বোস রোডের ওই স্পা সেন্টারে কাজ করছিলেন। কোনো বৈধ অনুমতি ছাড়া ভারতে থেকে যাওয়া ও কাজ করার অপরাধেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত টালিগঞ্জ মহিলা থানায় কড়া সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। এই চক্রের পেছনে অন্য কোনো আন্তর্জাতিক যোগ বা প্রভাবশালী কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত