Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদীর জন্মদিনে বাংলায় বিজেপির ‘সেবা সংকল্প’! বাড়ি বাড়ি ‘আশীর্বাদের প্রদীপ’, নজরে যুবসমাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মোদীর জন্মদিনে বাংলায় বিজেপির ‘সেবা সংকল্প’! বাড়ি বাড়ি ‘আশীর্বাদের প্রদীপ’, নজরে যুবসমাজ
ছবি সংগৃহীত

কলকাতাঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে মাসভর জনসংযোগে নামছে বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে বড়সড় কর্মসূচির প্রস্তুতি চলছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। শুধু দলীয় প্রচার নয়, বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি যুবসমাজ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে পৌঁছনোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। 


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে এই কর্মসূচি। বিজেপির তরফে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিও নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ প্রজ্বলনের আমন্ত্রণ জানাবেন। পরিকল্পনা অনুযায়ী, মোদীর ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্পের প্রতীক হিসেবেই এই প্রদীপ জ্বালানো হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভিডিও প্রচারও চলবে। বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তৈরি মাস্টার ভিডিও বাংলায় রূপান্তর করে প্রচারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তৈরি হচ্ছে থিম সং এবং সংক্ষিপ্ত তথ্যচিত্র। শুধু বুথস্তরেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পৌঁছতে চাইছে গেরুয়া শিবির। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোদীর জনসেবামূলক কাজ এবং ‘বিকশিত ভারত’-এর ভাবনা নিয়ে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। 


তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে পথনাটকের মাধ্যমেও প্রচারের পরিকল্পনা রয়েছে। কমিউনিটি হল এবং জনবহুল এলাকায় এই নাটক হবে। মোদীর ২৫ বছরের জনজীবন, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং দেশের পরিবর্তনের চিত্রই সেখানে তুলে ধরা হবে। এছাড়াও পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

বিষয় : BJP TMC Narendra Modi Congress

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


মোদীর জন্মদিনে বাংলায় বিজেপির ‘সেবা সংকল্প’! বাড়ি বাড়ি ‘আশীর্বাদের প্রদীপ’, নজরে যুবসমাজ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে মাসভর জনসংযোগে নামছে বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে বড়সড় কর্মসূচির প্রস্তুতি চলছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। শুধু দলীয় প্রচার নয়, বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি যুবসমাজ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে পৌঁছনোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে এই কর্মসূচি। বিজেপির তরফে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিও নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ প্রজ্বলনের আমন্ত্রণ জানাবেন। পরিকল্পনা অনুযায়ী, মোদীর ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্পের প্রতীক হিসেবেই এই প্রদীপ জ্বালানো হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভিডিও প্রচারও চলবে। বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তৈরি মাস্টার ভিডিও বাংলায় রূপান্তর করে প্রচারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তৈরি হচ্ছে থিম সং এবং সংক্ষিপ্ত তথ্যচিত্র। শুধু বুথস্তরেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পৌঁছতে চাইছে গেরুয়া শিবির। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোদীর জনসেবামূলক কাজ এবং ‘বিকশিত ভারত’-এর ভাবনা নিয়ে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে পথনাটকের মাধ্যমেও প্রচারের পরিকল্পনা রয়েছে। কমিউনিটি হল এবং জনবহুল এলাকায় এই নাটক হবে। মোদীর ২৫ বছরের জনজীবন, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং দেশের পরিবর্তনের চিত্রই সেখানে তুলে ধরা হবে। এছাড়াও পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত