কলকাতাঃ রাখিবন্ধনের সকালে একেবারে অন্য সাজে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সকালে রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে গলায় খোল ঝুলিয়ে পদযাত্রায় শামিল হলেন তিনি। শুধু তাই নয়, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে খোল বাজিয়ে কীর্তনও করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন তাপস রায়, পাপিয়া অধিকারী-সহ অন্যান্যরা। পরে সেখান নজরুল মঞ্চের অনুষ্ঠানে চলে যান তিনি।
চলতি বছর রাজ্যজুড়ে ধুমধাম করে রাখিবন্ধন উৎসব পালনের আয়োজন করেছে রাজ্য সরকার। এই উপলক্ষে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হয়েছে। শুধুমাত্র রাখি বাবদ খরচ হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। শুক্রবার সকালে ভবানীপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাখি রাষ্ট্রবাদের রাখি, ভাতৃত্বের রাখি।” পহেলগাঁও হামলার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। শুভেন্দু বলেন, “বাইরের শত্রুদের জন্য তো আমাদের সেনাবাহিনী আছেই। ওদের ঘরে ঢুকে নাম-নিশান মিটিয়েছে বায়ুসেনা। তবে দেশের ভিতরেও অনেকে আছে। কষ্ট হয় কলকাতার রাস্তায় আজাদি সোগ্লান ওঠে। রাস্তায় লেখা হয় কাশ্মীর মাগে আজাদি। কীসের আজাদি? ১৯৪৫ সালেই দেশ স্বাধীন হয়েছিল।”
ভবানীপুরের অনুষ্ঠান শেষে একটি পদযাত্রায় অংশ নেন শুভেন্দু। গলায় খোল ঝুলিয়ে এগিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও থামেন তিনি। সেখানে খোল বাজিয়ে কীর্তনে অংশ নেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ কৌতূহল। এরপর নজরুল মঞ্চের অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখানে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে দেশ ও রাজ্যের দায়িত্ব নেওয়ার বার্তা দেন তিনি।
বিষয় : Mamata Banerjee CM Suvendu Adhikari

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন