Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার কূটনৈতিক তরজার মাঝেই ভারসাম্যপূর্ণ বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার কূটনৈতিক তরজার মাঝেই ভারসাম্যপূর্ণ বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
শেখ হাসিনা, এস জয়শংকর এবং তারেক রহমান। ফাইল ছবি

নয়াদিল্লি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর থেকেই হাসিনাকে হস্তান্তরের জন্য দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ঢাকা। এমন এক জটিল পরিস্থিতিতে মুখ খুলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিতে হলে তা পারস্পরিক স্বার্থরক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি। প্রতিবেশীদের স্বার্থকে যেমন সম্মান জানানো উচিত, তেমনই অন্য দেশের থেকেও সমমর্যাদা ও আচরণ প্রত্যাশা করে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি উভয় পক্ষের সমঝোতার ওপরই নির্ভরশীল।

এদিকে শেখ হাসিনাকে ভারতের হাতে ফেরত দেওয়া নিয়ে ঢাকা তাদের অনড় অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে সে দেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম সাফ জানিয়েছেন, সফরের আগে উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন এবং শেখ হাসিনার পাশাপাশি ওসমান হাদি খুনের অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যদিকে ভারতে আশ্রিত হাসিনা আগেই স্পষ্ট করেছেন, তিনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই স্বদেশে ফিরবেন। প্রত্যর্পণ সংক্রান্ত এই সংবেদনশীল বিষয়টির নিষ্পত্তিতে ভারতের আইনি প্রক্রিয়া ও আদালতের অভিমতই চূড়ান্ত ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : SJAISHANKAR INDIABANGLADESHRELATIONS HiddenStoriesNews sheikhhasina DelhiDhakaTies ExtraditionIssue DiplomaticNews InternationalAffairs

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার কূটনৈতিক তরজার মাঝেই ভারসাম্যপূর্ণ বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর থেকেই হাসিনাকে হস্তান্তরের জন্য দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ঢাকা। এমন এক জটিল পরিস্থিতিতে মুখ খুলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিতে হলে তা পারস্পরিক স্বার্থরক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি। প্রতিবেশীদের স্বার্থকে যেমন সম্মান জানানো উচিত, তেমনই অন্য দেশের থেকেও সমমর্যাদা ও আচরণ প্রত্যাশা করে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি উভয় পক্ষের সমঝোতার ওপরই নির্ভরশীল।এদিকে শেখ হাসিনাকে ভারতের হাতে ফেরত দেওয়া নিয়ে ঢাকা তাদের অনড় অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে সে দেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম সাফ জানিয়েছেন, সফরের আগে উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন এবং শেখ হাসিনার পাশাপাশি ওসমান হাদি খুনের অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যদিকে ভারতে আশ্রিত হাসিনা আগেই স্পষ্ট করেছেন, তিনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই স্বদেশে ফিরবেন। প্রত্যর্পণ সংক্রান্ত এই সংবেদনশীল বিষয়টির নিষ্পত্তিতে ভারতের আইনি প্রক্রিয়া ও আদালতের অভিমতই চূড়ান্ত ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত