Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘পরের ভোট এসে যাবে, কাজ কিন্তু শেষ হবে না!’ সুপ্রিম কোর্টের প্রচণ্ড ক্ষোভের মুখে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
‘পরের ভোট এসে যাবে, কাজ কিন্তু শেষ হবে না!’ সুপ্রিম কোর্টের প্রচণ্ড ক্ষোভের মুখে নির্বাচন কমিশন
সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের ট্রাইবুনাল গতি হারানোয় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বাদ পড়া লাখ লাখ ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে ট্রাইবুনালে। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে আগামী নির্বাচনের সময় চলে এলেও আবেদন নিষ্পত্তির কাজ শেষ হবে না। তিন মাস আগে বিধানসভা নির্বাচন মিটে গিয়ে রাজ্যে নতুন সরকার গঠিত হলেও প্রায় ২৭ লক্ষ মানুষের ভোটাধিকার সংক্রান্ত আপিল আবেদন ধুলো জমছে ট্রাইবুনালে।

আদালতে অধীর চৌধুরীর আইনজীবী জানান, বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় বাদ পড়া আবেদনকারীর সংখ্যা অত্যন্ত বেশি, অথচ মামলার নিষ্পত্তির গতি আশঙ্কাজনকভাবে ধীর। এই পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের দাবি তোলা হয়। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিচারপতিদের পর্যবেক্ষণ, কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা নিয়ে স্পষ্ট তথ্যই দিতে পারছে না নির্বাচন কমিশন। বিচারপতি বাগচী মন্তব্য করেন, শুধু আপিল করে ফেলে রাখলেই হবে না, বাস্তবে ক’টি সমাধান হচ্ছে তাও দেখা জরুরি। প্রয়োজনে অনলাইন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে ট্রাইবুনালের কাঠামো সাজানোর পরামর্শ দেয় আদালত।

শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়েছিল, তাই সেখানে কাজ কতটা এগোল তা খতিয়ে দেখার দায়িত্ব আদালতেরও। বর্তমানে রাজ্যে ১৮টি ট্রাইবুনাল কার্যকর থাকলেও সঠিক তদারকির অভাবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ অগস্ট। সেদিন পর্যন্ত কমিশনকে ট্রাইবুনালের যাবতীয় নিষ্পত্তি সংক্রান্ত সঠিক ও স্পষ্ট পরিসংখ্যান পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt WestBengalNews ElectionCommission AdhirChowdhury HiddenStoriesNews sirprocess VoterListControversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


‘পরের ভোট এসে যাবে, কাজ কিন্তু শেষ হবে না!’ সুপ্রিম কোর্টের প্রচণ্ড ক্ষোভের মুখে নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের ট্রাইবুনাল গতি হারানোয় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বাদ পড়া লাখ লাখ ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে ট্রাইবুনালে। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে আগামী নির্বাচনের সময় চলে এলেও আবেদন নিষ্পত্তির কাজ শেষ হবে না। তিন মাস আগে বিধানসভা নির্বাচন মিটে গিয়ে রাজ্যে নতুন সরকার গঠিত হলেও প্রায় ২৭ লক্ষ মানুষের ভোটাধিকার সংক্রান্ত আপিল আবেদন ধুলো জমছে ট্রাইবুনালে।আদালতে অধীর চৌধুরীর আইনজীবী জানান, বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় বাদ পড়া আবেদনকারীর সংখ্যা অত্যন্ত বেশি, অথচ মামলার নিষ্পত্তির গতি আশঙ্কাজনকভাবে ধীর। এই পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের দাবি তোলা হয়। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিচারপতিদের পর্যবেক্ষণ, কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা নিয়ে স্পষ্ট তথ্যই দিতে পারছে না নির্বাচন কমিশন। বিচারপতি বাগচী মন্তব্য করেন, শুধু আপিল করে ফেলে রাখলেই হবে না, বাস্তবে ক’টি সমাধান হচ্ছে তাও দেখা জরুরি। প্রয়োজনে অনলাইন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে ট্রাইবুনালের কাঠামো সাজানোর পরামর্শ দেয় আদালত।শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়েছিল, তাই সেখানে কাজ কতটা এগোল তা খতিয়ে দেখার দায়িত্ব আদালতেরও। বর্তমানে রাজ্যে ১৮টি ট্রাইবুনাল কার্যকর থাকলেও সঠিক তদারকির অভাবে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ অগস্ট। সেদিন পর্যন্ত কমিশনকে ট্রাইবুনালের যাবতীয় নিষ্পত্তি সংক্রান্ত সঠিক ও স্পষ্ট পরিসংখ্যান পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত