Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘রেয়াত করা হবে না’! আজ থেকেই গুন্ডাদমন আইনের অংশ কার্যকর, সরকারি সম্পত্তি নষ্টে কড়া বার্তা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
‘রেয়াত করা হবে না’! আজ থেকেই গুন্ডাদমন আইনের অংশ কার্যকর, সরকারি সম্পত্তি নষ্টে কড়া বার্তা শুভেন্দুর
ছবি সংগৃহীত

কলকাতাঃ সোমবার থেকেই পশ্চিমবঙ্গে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল। সরকারি সম্পত্তি নষ্ট করলে আর কোনওভাবেই রেয়াত করা হবে না বলে নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া পুলিশের উপর হামলা হলেও দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। 


সোমবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “আজ, সোমবার থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল পশ্চিমবঙ্গে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না।”  গত জুলাই মাসের শুরুতেই বিধানসভায় পাশ হয়েছিল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। এই বিলই ‘গুন্ডা দমন বিল’ নামে পরিচিতি পায়। বিলটি পাশ করার সময় বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যকে ‘গুন্ডামুক্ত বাংলা’ করতেই এই আইন আনা হয়েছে। এর পাশাপাশি পুরনো একটি আইন সংশোধন করে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-ও পাশ করা হয়।


জোড়া বিলে গুন্ডামি ও অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশ-প্রশাসনের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। প্রতিরোধমূলক আটক থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থাও আরও কঠোর করার সংস্থান রয়েছে বলে জানানো হয়েছে। এদিন সরকারি সম্পত্তি নষ্টের প্রসঙ্গেও অতীতের একাধিক ঘটনার কথা সামনে আসে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পত্তিতে হাত পড়লেই তিন গুণ ক্ষতিপূরণ এবং সুদ আদায়ের পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

বিষয় : CM Suvendu Adhikari Nabanna

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


‘রেয়াত করা হবে না’! আজ থেকেই গুন্ডাদমন আইনের অংশ কার্যকর, সরকারি সম্পত্তি নষ্টে কড়া বার্তা শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সোমবার থেকেই পশ্চিমবঙ্গে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল। সরকারি সম্পত্তি নষ্ট করলে আর কোনওভাবেই রেয়াত করা হবে না বলে নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া পুলিশের উপর হামলা হলেও দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “আজ, সোমবার থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল পশ্চিমবঙ্গে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না।”  গত জুলাই মাসের শুরুতেই বিধানসভায় পাশ হয়েছিল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। এই বিলই ‘গুন্ডা দমন বিল’ নামে পরিচিতি পায়। বিলটি পাশ করার সময় বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যকে ‘গুন্ডামুক্ত বাংলা’ করতেই এই আইন আনা হয়েছে। এর পাশাপাশি পুরনো একটি আইন সংশোধন করে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-ও পাশ করা হয়।জোড়া বিলে গুন্ডামি ও অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশ-প্রশাসনের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। প্রতিরোধমূলক আটক থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থাও আরও কঠোর করার সংস্থান রয়েছে বলে জানানো হয়েছে। এদিন সরকারি সম্পত্তি নষ্টের প্রসঙ্গেও অতীতের একাধিক ঘটনার কথা সামনে আসে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতেই আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পত্তিতে হাত পড়লেই তিন গুণ ক্ষতিপূরণ এবং সুদ আদায়ের পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত