তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের জল্পনা। দলের যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগেই তাঁকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। কিন্তু সপ্তাহ ঘুরতেই সেই পদ-সহ সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীদের অন্যতম ছিলেন জ্যোতিপ্রিয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিধায়ক ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরেও তাঁর প্রতি আস্থা দেখিয়েছিলেন তৃণমূল নেত্রী। প্রকাশ্য সভা থেকে একাধিকবার তাঁর পাশে দাঁড়িয়ে মন্তব্যও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাবড়ার সভা থেকে জ্যোতিপ্রিয়কে নিয়ে প্রশংসাও করেছিলেন তৃণমূল সুপ্রিমো। যদিও নির্বাচনে জয় অধরা থেকে যায় তাঁর। তারপর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম সক্রিয় দেখা গিয়েছিল তাঁকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফার কারণ হিসেবে জ্যোতিপ্রিয় জানিয়েছেন, “আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।” তবে তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন