Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঐতিহ্যকে বাঁচিয়ে বড় চমক! অস্ট্রেলিয়ার আদলে নতুন ট্রাম পেতে চলেছে মহানগরী

ঐতিহ্যকে বাঁচিয়ে বড় চমক! অস্ট্রেলিয়ার আদলে নতুন ট্রাম পেতে চলেছে মহানগরী
AI GENERATED IMAGE

কলকাতার ১৫৩ বছরের ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে ঘিরে ফের জেগেছে আশার আলো। একসময় শহরের পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে ওঠা এই দূষণহীন গণপরিবহনকে তুলে দেওয়ার বদলে আধুনিক রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, ট্রাম পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। বরং কীভাবে একে আরও কার্যকর এবং জনপ্রিয় করে তোলা যায়, সেই দিকেই জোর দিচ্ছে সরকার।


বর্তমানে শহরে মাত্র দুটি রুটে সীমিত আকারে ট্রাম চলাচল করছে। তবে পরিবহন দফতর নতুন করে বিভিন্ন রুট পর্যালোচনা করে ট্রাম পরিষেবার বিস্তার ঘটানোর পরিকল্পনা করছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ধর্মতলা-খিদিরপুর রুটকে, যা কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও মনোরম ট্রামপথ হিসেবে পরিচিত।


পুরনো নিরাপত্তারক্ষী বদল, নতুন নিরাপত্তা নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়


সূত্রের খবর, শহরের অধিকাংশ পুরোনো ট্রাম দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অচল হয়ে পড়েছে। সেগুলি সংস্কার করতে বিপুল খরচের প্রয়োজন হওয়ায় সরকার এখন আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ট্রামের দিকে ঝুঁকছে। অস্ট্রেলিয়ার আদলে হালকা, দ্রুতগামী এবং যাত্রীবান্ধব ট্রাম কলকাতায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিদেশি সংস্থাগুলির কাছ থেকে কয়েকটি প্রস্তাবও এসেছে বলে জানা গিয়েছে।


পরিবহন দফতর খুব শীঘ্রই সমীক্ষার মাধ্যমে শহরের কোন কোন রুটে আধুনিক ট্রাম পরিষেবা চালু করা সম্ভব, তা নির্ধারণ করবে। একইসঙ্গে ট্রামকে শুধু পরিবহন নয়, কলকাতার ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। এশিয়ার প্রাচীনতম ট্রাম নেটওয়ার্ককে নতুন করে বাঁচিয়ে তোলার এই উদ্যোগে খুশি শহরের ট্রামপ্রেমীরা। তাঁদের মতে, আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারলে কলকাতার ট্রাম আবারও শহরের গর্ব হয়ে উঠতে পারে।

বিষয় : publictransportation CITYOFJOY KOLKATATRAM HERTAGEOFKOLKATA SUSTAINAABLETRANSPORT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


ঐতিহ্যকে বাঁচিয়ে বড় চমক! অস্ট্রেলিয়ার আদলে নতুন ট্রাম পেতে চলেছে মহানগরী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
কলকাতার ১৫৩ বছরের ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে ঘিরে ফের জেগেছে আশার আলো। একসময় শহরের পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে ওঠা এই দূষণহীন গণপরিবহনকে তুলে দেওয়ার বদলে আধুনিক রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, ট্রাম পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। বরং কীভাবে একে আরও কার্যকর এবং জনপ্রিয় করে তোলা যায়, সেই দিকেই জোর দিচ্ছে সরকার।বর্তমানে শহরে মাত্র দুটি রুটে সীমিত আকারে ট্রাম চলাচল করছে। তবে পরিবহন দফতর নতুন করে বিভিন্ন রুট পর্যালোচনা করে ট্রাম পরিষেবার বিস্তার ঘটানোর পরিকল্পনা করছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ধর্মতলা-খিদিরপুর রুটকে, যা কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও মনোরম ট্রামপথ হিসেবে পরিচিত।পুরনো নিরাপত্তারক্ষী বদল, নতুন নিরাপত্তা নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর, শহরের অধিকাংশ পুরোনো ট্রাম দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অচল হয়ে পড়েছে। সেগুলি সংস্কার করতে বিপুল খরচের প্রয়োজন হওয়ায় সরকার এখন আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ট্রামের দিকে ঝুঁকছে। অস্ট্রেলিয়ার আদলে হালকা, দ্রুতগামী এবং যাত্রীবান্ধব ট্রাম কলকাতায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিদেশি সংস্থাগুলির কাছ থেকে কয়েকটি প্রস্তাবও এসেছে বলে জানা গিয়েছে।পরিবহন দফতর খুব শীঘ্রই সমীক্ষার মাধ্যমে শহরের কোন কোন রুটে আধুনিক ট্রাম পরিষেবা চালু করা সম্ভব, তা নির্ধারণ করবে। একইসঙ্গে ট্রামকে শুধু পরিবহন নয়, কলকাতার ঐতিহ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। এশিয়ার প্রাচীনতম ট্রাম নেটওয়ার্ককে নতুন করে বাঁচিয়ে তোলার এই উদ্যোগে খুশি শহরের ট্রামপ্রেমীরা। তাঁদের মতে, আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারলে কলকাতার ট্রাম আবারও শহরের গর্ব হয়ে উঠতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার