Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অনুপ্রবেশ রুখতে অ্যাকশনে সরকার, সীমান্ত সুরক্ষায় বড় বার্তা সরকারের

 অনুপ্রবেশ রুখতে অ্যাকশনে সরকার, সীমান্ত সুরক্ষায় বড় বার্তা সরকারের
ছবি সংগৃহীত

সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় বড় অগ্রগতির দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ের পর নতুন করে জমি হস্তান্তরের ফলে বিএসএফের হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমিতে কাঁটাতারের বেড়া এবং বিএসএফ আউটপোস্ট তৈরি করা হবে, যার ফলে সীমান্ত নিরাপত্তা আরও মজবুত হবে বলে দাবি রাজ্য সরকারের।


বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করছে। তিনি লেখেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফকে হস্তান্তরের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, ১৪২.৭৯ একর জমি হস্তান্তর সেই লক্ষ্যের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলাভিত্তিক হিসাবও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কোচবিহারে ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিংয়ে ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগনায় ২.৬ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।


কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার জন্য মোট ২৭ কিলোমিটার এলাকা জুড়ে জমি দেওয়া হবে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের ২২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় সম্পূর্ণ কাঁটাতারের বেড়া নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতীতে রাজনৈতিক কারণে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। ফলে সীমান্ত সুরক্ষার কাজে সমস্যা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি বদলাতেই বর্তমান সরকার দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

বিষয় : BSF SuvenduAdhikari NATIONALSECURITY BorderSecurity

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২০ জুন ২০২৬


অনুপ্রবেশ রুখতে অ্যাকশনে সরকার, সীমান্ত সুরক্ষায় বড় বার্তা সরকারের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় বড় অগ্রগতির দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ের পর নতুন করে জমি হস্তান্তরের ফলে বিএসএফের হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এই জমিতে কাঁটাতারের বেড়া এবং বিএসএফ আউটপোস্ট তৈরি করা হবে, যার ফলে সীমান্ত নিরাপত্তা আরও মজবুত হবে বলে দাবি রাজ্য সরকারের।বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করছে। তিনি লেখেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফকে হস্তান্তরের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, ১৪২.৭৯ একর জমি হস্তান্তর সেই লক্ষ্যের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলাভিত্তিক হিসাবও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কোচবিহারে ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিংয়ে ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগনায় ২.৬ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার জন্য মোট ২৭ কিলোমিটার এলাকা জুড়ে জমি দেওয়া হবে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের ২২০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় সম্পূর্ণ কাঁটাতারের বেড়া নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতীতে রাজনৈতিক কারণে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। ফলে সীমান্ত সুরক্ষার কাজে সমস্যা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি বদলাতেই বর্তমান সরকার দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার