ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ত্রাস, স্বঘোষিত ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খানের পর এবার পুলিশের জালে ধরা পড়ল তার স্ত্রী রেজিনা বিবি ওরফে সারিনা। স্বামীকে পুলিশের হাত থেকে বাঁচাতে বাধা দেওয়া এবং একাধিক দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শনিবার তাকে জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
‘যোগ একদিনের নয়, জীবনের জন্য’—হাওড়ায় যোগ দিবসে বার্তা লক্ষ্মীরতন শুক্লার
বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গাড়িতে চড়ে এলাকা ছেড়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে সে। এরপর তাকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। আদালতের এজলাসে রেজিনার পক্ষে সওয়াল করার জন্য এগিয়ে আসেননি কোনও আইনজীবী। খোদ বিচারক আরিফ আহমেদ যখন জানতে চান তাঁর কোনও আইনি প্রতিনিধি আছে কি না, রেজিনা অসহায়ভাবে মাথা নেড়ে না বলে দেয়। শেষমেশ সরকারি লিগ্যাল এইডের একজন আইনজীবীকে তার পক্ষে দাঁড় করানো হলেও জামিনের আর্জি খারিজ করে রেজিনাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, রেজিনা বিবির বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে, তা অত্যন্ত গুরুতর। অস্ত্র ও বিস্ফোরক আইন ছাড়াও তার বিরুদ্ধে বেআইনি জমায়েত, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার নীল নকশা তৈরি এবং পুলিশের গাড়ি ভাঙচুর করার মতো একাধিক অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে ফলতার শতলকলসা এলাকায় বেআইনি জমায়েত করে খোদ নিজের স্বামী জাহাঙ্গির খানকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার এক মারাত্মক চক্রান্তের মাস্টারমাইন্ড ছিল এই রেজিনা। স্বামীর কুকীর্তির ছায়াসঙ্গী এই মহিলার গ্রেফতারির খবর ছড়াতেই ফলতার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এলাকার মানুষ একপ্রকার উৎসবের মেজাজে সাফ জানিয়েছেন, অবশেষে ‘পাপের শাস্তি’ হয়েছে।
কলকাতার জিপিও এবং ফুরিয়ে আসা কিছু কালির গল্প
অন্যদিকে, এদিনই ৬ দিনের পুলিশ হেফাজত শেষে মূল অভিযুক্ত জাহাঙ্গির খানকে একই আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, যার ফলে আগামী ৪ জুলাই পর্যন্ত তাকে গরাদের পেছনেই কাটাতে হবে। পুলিশ সূত্রে খবর, একুশের ভোট-পরবর্তী হিংসার মামলা ছাড়াও এই ডনের বিরুদ্ধে আরও তিনটি পৃথক চাঞ্চল্যকর মামলার তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ। তদন্তকারীরা স্পষ্ট করে দিয়েছেন যে, প্রয়োজন পড়লে জেল হেফাজতে থাকাকালীনই জাহাঙ্গিরকে নতুন কোনও মামলায় ফের গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে আদালতে তোলা হতে পারে, অর্থাৎ ‘পুষ্পা’ দম্পতির আইনি জট যে এখনই কাটছে না, তা একপ্রকার নিশ্চিত।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন