Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উৎসবের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা, মুহূর্তে শোকের ছায়া মধ্যপ্রদেশে

উৎসবের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা, মুহূর্তে শোকের ছায়া মধ্যপ্রদেশে
ছবি সংগৃহীত

মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল মধ্যপ্রদেশে। হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে একটি শোভাযাত্রা বের হয়েছিল। মিছিলে প্রায় দেড়শো মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় আচমকাই তাজিয়ার লোহার রড উপরের হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন তাজিয়া বহনকারী একাধিক ব্যক্তি। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও অন্তত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।


বিধানসভায় পালিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী


জেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রতলাম মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর আগেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাজিয়ার লোহার কাঠামো বিদ্যুতের সংস্পর্শে আসতেই সেটি বহনকারীরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাঠামোটি মাটিতে পড়ার সময় আরও কয়েকজন আহত হন। কয়েক মুহূর্তের মধ্যেই উৎসবের আবহ বদলে যায় আতঙ্কে।

বিষয় : Accident madhyapradeshcrime MAHUARRAM ELECTYRICSHOCK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৬ জুন ২০২৬


উৎসবের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা, মুহূর্তে শোকের ছায়া মধ্যপ্রদেশে

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল মধ্যপ্রদেশে। হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে একটি শোভাযাত্রা বের হয়েছিল। মিছিলে প্রায় দেড়শো মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় আচমকাই তাজিয়ার লোহার রড উপরের হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন তাজিয়া বহনকারী একাধিক ব্যক্তি। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও অন্তত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।বিধানসভায় পালিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীজেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রতলাম মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর আগেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাজিয়ার লোহার কাঠামো বিদ্যুতের সংস্পর্শে আসতেই সেটি বহনকারীরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাঠামোটি মাটিতে পড়ার সময় আরও কয়েকজন আহত হন। কয়েক মুহূর্তের মধ্যেই উৎসবের আবহ বদলে যায় আতঙ্কে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার