Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দখলদারির বিরুদ্ধে বড় অভিযান, বুলডোজারে ভাঙা হল শালিমার স্টেশনের অবৈধ নির্মাণ

 দখলদারির বিরুদ্ধে বড় অভিযান, বুলডোজারে ভাঙা হল শালিমার স্টেশনের অবৈধ নির্মাণ
ছবি সংগৃহীত

দখলদারি রুখতে ফের কড়া পদক্ষেপ রেলওয়ে প্রশাসনের। এবার উচ্ছেদ অভিযানের কেন্দ্রবিন্দু শালিমার রেল স্টেশন এলাকা। মঙ্গলবার সকাল থেকেই স্টেশন সংলগ্ন নেপালি পাড়া এলাকায় শুরু হয় ব্যাপক উচ্ছেদ অভিযান। রেল কর্তৃপক্ষ বুলডোজ়ার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয়।


রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে ওই এলাকায় বসতবাড়ি, দোকান এবং একাধিক অস্থায়ী ও স্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করা হয়নি। সেই কারণেই শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় রেল প্রশাসন। উচ্ছেদ অভিযান চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন করা হয় পর্যাপ্ত রেল পুলিশ বাহিনী। এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে পুরো অভিযান পরিচালনা করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই রেলের আধিকারিকরা দফায় দফায় এসে নির্মাণ ভাঙার কাজ শুরু করেন। এরপর বুলডোজ়ারের সাহায্যে একের পর এক কাঠামো ভেঙে ফেলা হয়। তবে প্রশাসনের কড়া নজরদারি এবং নিরাপত্তার কারণে বড় ধরনের কোনও অশান্তি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় উচ্ছেদ অভিযান। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রেলের জমি দখলমুক্ত করা এবং ভবিষ্যৎ রেল প্রকল্প ও নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

বিষয় : WestBengalPolitics RailwayNews BULLDOZERACTION ENCROACHMENT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


দখলদারির বিরুদ্ধে বড় অভিযান, বুলডোজারে ভাঙা হল শালিমার স্টেশনের অবৈধ নির্মাণ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
দখলদারি রুখতে ফের কড়া পদক্ষেপ রেলওয়ে প্রশাসনের। এবার উচ্ছেদ অভিযানের কেন্দ্রবিন্দু শালিমার রেল স্টেশন এলাকা। মঙ্গলবার সকাল থেকেই স্টেশন সংলগ্ন নেপালি পাড়া এলাকায় শুরু হয় ব্যাপক উচ্ছেদ অভিযান। রেল কর্তৃপক্ষ বুলডোজ়ার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয়।রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে ওই এলাকায় বসতবাড়ি, দোকান এবং একাধিক অস্থায়ী ও স্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করা হয়নি। সেই কারণেই শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় রেল প্রশাসন। উচ্ছেদ অভিযান চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন করা হয় পর্যাপ্ত রেল পুলিশ বাহিনী। এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে পুরো অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই রেলের আধিকারিকরা দফায় দফায় এসে নির্মাণ ভাঙার কাজ শুরু করেন। এরপর বুলডোজ়ারের সাহায্যে একের পর এক কাঠামো ভেঙে ফেলা হয়। তবে প্রশাসনের কড়া নজরদারি এবং নিরাপত্তার কারণে বড় ধরনের কোনও অশান্তি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় উচ্ছেদ অভিযান। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রেলের জমি দখলমুক্ত করা এবং ভবিষ্যৎ রেল প্রকল্প ও নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার