Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ভুয়ো এসটি সার্টিফিকেট পেলেই সোজা জেল! হুল দিবসের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘ভুয়ো এসটি সার্টিফিকেট পেলেই সোজা জেল! হুল দিবসের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ছবি সংগৃহীত

বাঁকুড়া: রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে বসার পর প্রথমবার বাঁকুড়া সফরে গিয়েই জঙ্গলমহলে দাঁড়িয়ে এক বিশাল রাজনৈতিক বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকুটমণিপুরে আয়োজিত হুল দিবসের এক বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠান থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে ওবিসি-র মতো এসটি (ST) সার্টিফিকেট নিয়েও রাজ্যে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। 


আর সেই কারণেই এবার আর কোনো রেয়াত নয়, যারা জঙ্গলমহলের আদিবাসীদের হক কেড়ে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে এবং যারা অবৈধভাবে তা নিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে সোজা শ্রীঘরে পাঠানো হবে। সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান করে এদিন জঙ্গলমহল তথা আদিবাসী ও মূলবাসীদের সার্বিক উন্নয়নের একগুচ্ছ বড় ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।


রাজ্যে এর আগেই তৃণমূল জমানার ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জট কাটাত গতকালই বিধানসভার অধিবেশনে ওবিসি সংশোধনী বিল পেশ করেছে নতুন সরকার। সেই রেশ টেনেই এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিগত সরকার জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়কে পরিকল্পিতভাবে পিছিয়ে দিয়েছিল এবং দেদার ভুয়ো সার্টিফিকেট বিলি করেছিল। 


মুখ্যমন্ত্রী বলেন, যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, তাঁদের নতুন মন্ত্রিসভায় আদিবাসী সমাজ থেকে আসা জননেতাদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের ১৬টি সংরক্ষিত আসনে বিজেপিকে বিপুল ভোটে জিতিয়ে আনার জন্য আদিবাসী ভাই-বোনদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমানে বিধানসভায় ১৭ জন আদিবাসী বিধায়ক রয়েছেন এবং তাঁরাই এই সমাজের অধিকার রক্ষায় লড়বেন।


বাঁকুড়ার মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত শাসকদল দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বারবার অপমান করেছে এবং আদিবাসী উন্নয়নের কেন্দ্রীয় টাকা আটকে রেখেছিল। তবে নতুন সরকার ‘হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ’—এই নীতিতেই জঙ্গলমহলকে সাজাবে। 


লোধা ও টোটো উপজাতির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জঙ্গলমহল এলাকায় কৃষি, সেচ, পানীয় জল, শৌচালয় এবং অত্যাধুনিক হাসপাতাল তৈরির ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু জানান, আদিবাসী উন্নয়নের জন্য ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকা এবং সামগ্রিকভাবে জঙ্গলমহলের ভোল বদলে বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁর সরকার। ২০৪৭ সালের বিকশিত ভারত নির্মাণে আদিবাসীদের ‘নীচে নয়, সমমর্যাদায় পাশে’ বসার আহ্বান জানিয়ে এক নতুন ভোরের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বিষয় : WestBengalPolitics suvendu adhikari hooldivas stcertificationscam jangalmahaldevelopment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


‘ভুয়ো এসটি সার্টিফিকেট পেলেই সোজা জেল! হুল দিবসের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
বাঁকুড়া: রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে বসার পর প্রথমবার বাঁকুড়া সফরে গিয়েই জঙ্গলমহলে দাঁড়িয়ে এক বিশাল রাজনৈতিক বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকুটমণিপুরে আয়োজিত হুল দিবসের এক বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠান থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে ওবিসি-র মতো এসটি (ST) সার্টিফিকেট নিয়েও রাজ্যে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। আর সেই কারণেই এবার আর কোনো রেয়াত নয়, যারা জঙ্গলমহলের আদিবাসীদের হক কেড়ে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে এবং যারা অবৈধভাবে তা নিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে সোজা শ্রীঘরে পাঠানো হবে। সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান করে এদিন জঙ্গলমহল তথা আদিবাসী ও মূলবাসীদের সার্বিক উন্নয়নের একগুচ্ছ বড় ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।রাজ্যে এর আগেই তৃণমূল জমানার ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জট কাটাত গতকালই বিধানসভার অধিবেশনে ওবিসি সংশোধনী বিল পেশ করেছে নতুন সরকার। সেই রেশ টেনেই এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিগত সরকার জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়কে পরিকল্পিতভাবে পিছিয়ে দিয়েছিল এবং দেদার ভুয়ো সার্টিফিকেট বিলি করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, তাঁদের নতুন মন্ত্রিসভায় আদিবাসী সমাজ থেকে আসা জননেতাদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের ১৬টি সংরক্ষিত আসনে বিজেপিকে বিপুল ভোটে জিতিয়ে আনার জন্য আদিবাসী ভাই-বোনদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমানে বিধানসভায় ১৭ জন আদিবাসী বিধায়ক রয়েছেন এবং তাঁরাই এই সমাজের অধিকার রক্ষায় লড়বেন।বাঁকুড়ার মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত শাসকদল দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বারবার অপমান করেছে এবং আদিবাসী উন্নয়নের কেন্দ্রীয় টাকা আটকে রেখেছিল। তবে নতুন সরকার ‘হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ’—এই নীতিতেই জঙ্গলমহলকে সাজাবে। লোধা ও টোটো উপজাতির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জঙ্গলমহল এলাকায় কৃষি, সেচ, পানীয় জল, শৌচালয় এবং অত্যাধুনিক হাসপাতাল তৈরির ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু জানান, আদিবাসী উন্নয়নের জন্য ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকা এবং সামগ্রিকভাবে জঙ্গলমহলের ভোল বদলে বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁর সরকার। ২০৪৭ সালের বিকশিত ভারত নির্মাণে আদিবাসীদের ‘নীচে নয়, সমমর্যাদায় পাশে’ বসার আহ্বান জানিয়ে এক নতুন ভোরের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার