Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জমি দুর্নীতি অভিযোগের পর পুলিশি তলব, রক্ষাকবচ চেয়ে আদালতে তৃণমূল নেতা

জমি দুর্নীতি অভিযোগের পর পুলিশি তলব, রক্ষাকবচ চেয়ে আদালতে তৃণমূল নেতা
ছবি--প্রতীকী

জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। গ্রেপ্তারির আশঙ্কা থেকে রক্ষাকবচ চেয়ে তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন আদালতে।


সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যেই অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। এরপরই মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন দাখিল করেন তিনি। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।


 এই মামলায় অভিযোগ, এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জোর করে জমি ও বাড়ি কম দামে হাতিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও উঠেছে। অভিযোগকারীর দাবি, শুধু অতীন ঘোষই নন, তাঁর কন্যা ও জামাইও এই ঘটনায় জড়িত। সেই অভিযোগের ভিত্তিতেই প্রগতি ময়দান থানায় এবং পরে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে পুলিশ এবং প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর কন্যাকে তলব করা হয়। বর্তমানে তদন্ত চলছে।


মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের


অন্যদিকে, আদালতে দায়ের করা আবেদনে অতীন ঘোষের আইনজীবীর দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হচ্ছে। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। তবে প্রাক্তন ডেপুটি মেয়রের বক্তব্য, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। এক সংবাদমাধ্যমে তিনি জানান, অভিযোগকারীকে তিনি চেনেন না এবং তাঁর মেয়ে বৈধভাবেই সম্পত্তি কিনেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।

বিষয় : WESTBENGAL TMC WestBengalPolitics CalcuttaHighCourt courtcase atinghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


জমি দুর্নীতি অভিযোগের পর পুলিশি তলব, রক্ষাকবচ চেয়ে আদালতে তৃণমূল নেতা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। গ্রেপ্তারির আশঙ্কা থেকে রক্ষাকবচ চেয়ে তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন আদালতে।সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যেই অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। এরপরই মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন দাখিল করেন তিনি। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। এই মামলায় অভিযোগ, এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জোর করে জমি ও বাড়ি কম দামে হাতিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও উঠেছে। অভিযোগকারীর দাবি, শুধু অতীন ঘোষই নন, তাঁর কন্যা ও জামাইও এই ঘটনায় জড়িত। সেই অভিযোগের ভিত্তিতেই প্রগতি ময়দান থানায় এবং পরে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে পুলিশ এবং প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর কন্যাকে তলব করা হয়। বর্তমানে তদন্ত চলছে।মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরেরঅন্যদিকে, আদালতে দায়ের করা আবেদনে অতীন ঘোষের আইনজীবীর দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হচ্ছে। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। তবে প্রাক্তন ডেপুটি মেয়রের বক্তব্য, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। এক সংবাদমাধ্যমে তিনি জানান, অভিযোগকারীকে তিনি চেনেন না এবং তাঁর মেয়ে বৈধভাবেই সম্পত্তি কিনেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার