Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিট কেলেঙ্কারিতেই কি পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের? নয়া শিক্ষামন্ত্রী কে, জোর জল্পনা দিল্লিতে!

 নিট কেলেঙ্কারিতেই কি পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের? নয়া শিক্ষামন্ত্রী কে, জোর জল্পনা দিল্লিতে!
ফাইল ছবি

কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই আরও তীব্র। শোনা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


সবচেয়ে বেশি চর্চায় রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম। বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিট (NEET) কেলেঙ্কারি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে তাঁকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে। তাঁর জায়গায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জোর জল্পনা চলছে। একইসঙ্গে দাবি করা হচ্ছে, নির্মলার বর্তমান অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন পীযূষ গোয়েল। এতেই শেষ নয়। সম্ভাব্য রদবদলের তালিকায় আরও কয়েকটি হেভিওয়েট নাম ঘুরছে রাজনৈতিক মহলে। 


সূত্রের দাবি, নীতীন গড়করিকে পরিবহণ মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হতে পারে। পাশাপাশি, আপ থেকে বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, এমনকি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে। এছাড়া অনুরাগ ঠাকুরের হাতেও নতুন মন্ত্রক তুলে দেওয়া হতে পারে বলে খবর।


রাজনৈতিক মহলের মতে, এই জল্পনার পেছনে রয়েছে বিজেপির পুরনো সাংগঠনিক রীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের দু'বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। অতীতেও দেখা গিয়েছে, সরকারের দ্বিতীয় বছরে মন্ত্রিসভায় রদবদল করেছে বিজেপি। অন্যদিকে, নতুন বিজেপি সভাপতি নীতীন নবীন দায়িত্ব নেওয়ার কয়েক মাস কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ সাংগঠনিক দল ঘোষণা হয়নি। ফলে অনেকেরই ধারণা, দল ও সরকার দুই ক্ষেত্রেই একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে বিজেপি নেতৃত্ব। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সমস্ত তথ্যই জল্পনা ও রাজনৈতিক সূত্রের দাবি। কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ করা হয়নি। 

বিষয় : narendra modi dharmenra pradhan nirmalasitaraman piyushgoyal MODICabinet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


নিট কেলেঙ্কারিতেই কি পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের? নয়া শিক্ষামন্ত্রী কে, জোর জল্পনা দিল্লিতে!

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই আরও তীব্র। শোনা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।সবচেয়ে বেশি চর্চায় রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম। বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিট (NEET) কেলেঙ্কারি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে তাঁকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে। তাঁর জায়গায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জোর জল্পনা চলছে। একইসঙ্গে দাবি করা হচ্ছে, নির্মলার বর্তমান অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন পীযূষ গোয়েল। এতেই শেষ নয়। সম্ভাব্য রদবদলের তালিকায় আরও কয়েকটি হেভিওয়েট নাম ঘুরছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, নীতীন গড়করিকে পরিবহণ মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হতে পারে। পাশাপাশি, আপ থেকে বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, এমনকি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে। এছাড়া অনুরাগ ঠাকুরের হাতেও নতুন মন্ত্রক তুলে দেওয়া হতে পারে বলে খবর।রাজনৈতিক মহলের মতে, এই জল্পনার পেছনে রয়েছে বিজেপির পুরনো সাংগঠনিক রীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের দু'বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। অতীতেও দেখা গিয়েছে, সরকারের দ্বিতীয় বছরে মন্ত্রিসভায় রদবদল করেছে বিজেপি। অন্যদিকে, নতুন বিজেপি সভাপতি নীতীন নবীন দায়িত্ব নেওয়ার কয়েক মাস কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ সাংগঠনিক দল ঘোষণা হয়নি। ফলে অনেকেরই ধারণা, দল ও সরকার দুই ক্ষেত্রেই একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে বিজেপি নেতৃত্ব। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সমস্ত তথ্যই জল্পনা ও রাজনৈতিক সূত্রের দাবি। কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ করা হয়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার