Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্যে রেকর্ড আবেদন ইঞ্জিনিয়ারিংয়ে, ‘ব্রেন গেইন’-এর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
রাজ্যে রেকর্ড আবেদন ইঞ্জিনিয়ারিংয়ে, ‘ব্রেন গেইন’-এর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ছবি সংগৃহীত

রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ফের আশার আলো। চলতি শিক্ষাবর্ষে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এ বছর ভর্তির জন্য রেকর্ড সংখ্যক আবেদনও জমা পড়েছে। এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


বুধবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “বহু বছর পর এই প্রথম, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে যাওয়া অত্যন্ত গর্ব ও আশার বিষয়। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যে বিশ্বমানের সুযোগ-সুবিধা তৈরি করে ‘ব্রেন ড্রেন’ বা মেধার পলায়নকে ‘ব্রেন গেইন’-এ রূপান্তরিত করা।” ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার কাউন্সেলিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে, যা চলবে ১১ জুলাই পর্যন্ত। রাজ্যের মোট ৮৭টি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ভর্তির জন্য আবেদন করেছেন ৩৬ হাজার ৪৩১ জন পড়ুয়া। গত বছরের তুলনায় আবেদনের হার বেড়েছে ৪১.৮৫ শতাংশ। গত বছর যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ২৭ হাজার ১৩৫, সেখানে এ বছরের এই বৃদ্ধি রাজ্যের প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।


রাজভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


গত কয়েক বছরে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমশ কমছিল। বিশেষ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিপুল সংখ্যক আসন ফাঁকা থেকে যেত। অনেক ক্ষেত্রে ৪০ থেকে ৫০ শতাংশ আসনও পূরণ হতো না। ফলে কয়েকটি বেসরকারি কলেজের সামনে অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল। তবে এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রথম দফার কাউন্সেলিং শেষ হওয়ার আগেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূরণ হয়ে গিয়েছে। একইসঙ্গে স্বস্তি ফিরেছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতেও। শিক্ষামহলের একাংশের মতে, রাজ্যে প্রযুক্তি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কারণেই পড়ুয়াদের আগ্রহ ফের বেড়েছে।

বিষয় : ENGINEERINGCOLLEGE SuvenduAdhikari highereducation jointentrance

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


রাজ্যে রেকর্ড আবেদন ইঞ্জিনিয়ারিংয়ে, ‘ব্রেন গেইন’-এর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
রাজ্যের ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ফের আশার আলো। চলতি শিক্ষাবর্ষে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এ বছর ভর্তির জন্য রেকর্ড সংখ্যক আবেদনও জমা পড়েছে। এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বুধবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “বহু বছর পর এই প্রথম, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে যাওয়া অত্যন্ত গর্ব ও আশার বিষয়। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যে বিশ্বমানের সুযোগ-সুবিধা তৈরি করে ‘ব্রেন ড্রেন’ বা মেধার পলায়নকে ‘ব্রেন গেইন’-এ রূপান্তরিত করা।” ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার কাউন্সেলিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে, যা চলবে ১১ জুলাই পর্যন্ত। রাজ্যের মোট ৮৭টি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ভর্তির জন্য আবেদন করেছেন ৩৬ হাজার ৪৩১ জন পড়ুয়া। গত বছরের তুলনায় আবেদনের হার বেড়েছে ৪১.৮৫ শতাংশ। গত বছর যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ২৭ হাজার ১৩৫, সেখানে এ বছরের এই বৃদ্ধি রাজ্যের প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।রাজভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীগত কয়েক বছরে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমশ কমছিল। বিশেষ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিপুল সংখ্যক আসন ফাঁকা থেকে যেত। অনেক ক্ষেত্রে ৪০ থেকে ৫০ শতাংশ আসনও পূরণ হতো না। ফলে কয়েকটি বেসরকারি কলেজের সামনে অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল। তবে এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রথম দফার কাউন্সেলিং শেষ হওয়ার আগেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূরণ হয়ে গিয়েছে। একইসঙ্গে স্বস্তি ফিরেছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতেও। শিক্ষামহলের একাংশের মতে, রাজ্যে প্রযুক্তি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কারণেই পড়ুয়াদের আগ্রহ ফের বেড়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার