Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভিজবে গোটা বাংলা! দক্ষিণে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
 ভিজবে গোটা বাংলা! দক্ষিণে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা
ছবি--প্রতীকী

রাজ্যে আপাতত বর্ষার ব্যাটিং চলবে আরও কয়েকদিন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে শনিবারও কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।


শনিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতার আকাশ। দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রারও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

ফুড ট্রাকের সংজ্ঞাই কি বদলে দিতে চলেছে উত্তরপ্রদেশের এই উদ্যোগ?


উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস এবং নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পং, কোচবিহার এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত রাজ্য থেকে বিদায়ের কোনও ইঙ্গিত দিচ্ছে না বর্ষা। 


বরং আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিষয় : WEATHER UPDATE RAINALERT kolkatarain bengalmonsoon heavyrainfall

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


ভিজবে গোটা বাংলা! দক্ষিণে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
রাজ্যে আপাতত বর্ষার ব্যাটিং চলবে আরও কয়েকদিন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে শনিবারও কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।শনিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতার আকাশ। দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রারও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।ফুড ট্রাকের সংজ্ঞাই কি বদলে দিতে চলেছে উত্তরপ্রদেশের এই উদ্যোগ?উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস এবং নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পং, কোচবিহার এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত রাজ্য থেকে বিদায়ের কোনও ইঙ্গিত দিচ্ছে না বর্ষা। বরং আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার