Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আর জি কর তদন্তে নাম চর্চায়, দীর্ঘ নীরবতার পর ঋতব্রতদের বৈঠকে হঠাৎ হাজির নির্মল ঘোষ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬
আর জি কর তদন্তে নাম চর্চায়, দীর্ঘ নীরবতার পর ঋতব্রতদের বৈঠকে হঠাৎ হাজির নির্মল ঘোষ!
ছবি সংগৃহীত

আর জি কর মামলা ঘিরে নতুন করে তদন্ত শুরু হতেই ফের আলোচনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। দীর্ঘদিন কার্যত প্রকাশ্যে না আসার পর শনিবার আচমকাই দেখা গেল তাঁকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা বৈঠকে। তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও নির্মল ঘোষের দাবি, কোনও যোগদান নয়, শুধুমাত্র দেখা করতেই তিনি এসেছিলেন।


রাজ্যে পালাবদলের পর বহুচর্চিত আর জি কর মামলার তদন্ত নতুন করে শুরু হয়েছে। সেই তদন্তের সূত্রে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুর নিয়োগ সংক্রান্ত অভিযোগ এবং আরও কিছু মামলাতেও তাঁর নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতেই বেশ কিছুদিন ধরে কার্যত আড়ালে ছিলেন নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর। পুলিশের নজরেও ছিলেন তাঁরা বলে জানা গিয়েছে। পানিহাটির এক বাসিন্দার লটারিতে পাওয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগের মামলাতেও তাঁদের নাম জড়ায়। অভিযোগ, ওই ঘটনার সঙ্গে তাঁদের যোগ থাকতে পারে। সেই মামলার তদন্তে পুলিশ তাঁদের খোঁজ করছিল বলেও খবর।


এর মধ্যেই শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে দেখা গেল নির্মল ঘোষকে। ‘আসল’ তৃণমূলের সংগঠন নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-নেত্রী। সেখানে নির্মল ঘোষের উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন বিধায়ক বলেন, “যোগদান করতে আসিনি, শুধু দেখা করতে এসেছি।” তিনি শিবির বদলের জল্পনা এড়িয়ে গেলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও সমীকরণের পথে হাঁটছেন তিনি? এদিনের বৈঠকে তৃণমূলের ‘বিদ্রোহী’ চিকিৎসক নেতা শান্তনু সেন, নারায়ণ গোস্বামী-সহ একাধিক পরিচিত মুখও উপস্থিত ছিলেন। ঋতব্রত শিবিরের দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক। 

বিষয় : BengalPolitics ritabratabanerjee rgkaraccident nirmalghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১১ জুলাই ২০২৬


আর জি কর তদন্তে নাম চর্চায়, দীর্ঘ নীরবতার পর ঋতব্রতদের বৈঠকে হঠাৎ হাজির নির্মল ঘোষ!

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
আর জি কর মামলা ঘিরে নতুন করে তদন্ত শুরু হতেই ফের আলোচনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। দীর্ঘদিন কার্যত প্রকাশ্যে না আসার পর শনিবার আচমকাই দেখা গেল তাঁকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা বৈঠকে। তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও নির্মল ঘোষের দাবি, কোনও যোগদান নয়, শুধুমাত্র দেখা করতেই তিনি এসেছিলেন।রাজ্যে পালাবদলের পর বহুচর্চিত আর জি কর মামলার তদন্ত নতুন করে শুরু হয়েছে। সেই তদন্তের সূত্রে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুর নিয়োগ সংক্রান্ত অভিযোগ এবং আরও কিছু মামলাতেও তাঁর নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতেই বেশ কিছুদিন ধরে কার্যত আড়ালে ছিলেন নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর। পুলিশের নজরেও ছিলেন তাঁরা বলে জানা গিয়েছে। পানিহাটির এক বাসিন্দার লটারিতে পাওয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগের মামলাতেও তাঁদের নাম জড়ায়। অভিযোগ, ওই ঘটনার সঙ্গে তাঁদের যোগ থাকতে পারে। সেই মামলার তদন্তে পুলিশ তাঁদের খোঁজ করছিল বলেও খবর।এর মধ্যেই শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে দেখা গেল নির্মল ঘোষকে। ‘আসল’ তৃণমূলের সংগঠন নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-নেত্রী। সেখানে নির্মল ঘোষের উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন বিধায়ক বলেন, “যোগদান করতে আসিনি, শুধু দেখা করতে এসেছি।” তিনি শিবির বদলের জল্পনা এড়িয়ে গেলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও সমীকরণের পথে হাঁটছেন তিনি? এদিনের বৈঠকে তৃণমূলের ‘বিদ্রোহী’ চিকিৎসক নেতা শান্তনু সেন, নারায়ণ গোস্বামী-সহ একাধিক পরিচিত মুখও উপস্থিত ছিলেন। ঋতব্রত শিবিরের দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার