Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আসল তৃণমূলের লড়াই এবার হাই কোর্টে! মমতার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ইডির ‘মাস্টারস্ট্রোক’ চাল, বেকায়দায় কালীঘাট?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
আসল তৃণমূলের লড়াই এবার হাই কোর্টে! মমতার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ইডির ‘মাস্টারস্ট্রোক’ চাল, বেকায়দায় কালীঘাট?
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাই কোর্টে কালীঘাট তৃণমূল। ছবি-সংগৃহীত

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই ভাঙনের মুখে পড়েছিল তৃণমূল। তবে এবার লড়াই শুধু দলীয় কোন্দলেই সীমাবদ্ধ নেই, তা সরাসরি গড়িয়েছে কলকাতা হাই কোর্টের অন্দরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের সঙ্গে মূল তৃণমূলের দড়ি-ট টানাটানির মাঝেই ইডির তরফে ফ্রিজ় করা হয়েছিল দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেখানে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধেই সোমবার আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলা উঠতেই বড়সড় ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। শুনানি শুরু হওয়ার আগেই মামলার গ্রহণযোগ্যতা এবং এক্তিয়ার নিয়ে কড়া প্রশ্ন তুলে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এদিন আদালতে মামলাটি উঠলে ইডির আইনজীবী এসভি রাজু কালীঘাট শিবিরের উদ্দেশ্যে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন। কোন এক্তিয়ারে কালীঘাট এই মামলা দায়ের করেছে, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূলের দলীয় সংবিধানও দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা। এখানেই শেষ নয়, ইডির আইনজীবী জানতে চান, এই মামলার অনুমোদনপত্র কোথায় এবং কার নির্দেশে বা অনুমোদনের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ করা হয়েছে? ইডির এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে কালীঘাট তৃণমূলের আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিছুটা সময় চেয়ে নেন। বিচারপতি কৃষ্ণ রাও কিসের অধিকারের ভিত্তিতে এই মামলা করা হয়েছে তা জানতে চেয়ে দুপুরের দিকে মামলার পরবর্তী শুনানির সময় ধার্য করেন।

দলের প্রতীক থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট— সবেতেই নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত শিবির। এই ডামাডোলের মধ্যেই অবশ্য অন্য একটি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল মমতাপন্থী তৃণমূল। আদালত জানিয়েছিল, ফ্রিজ় হওয়া অ্যাকাউন্ট থেকে আইনি ও জরুরি খরচের টাকা নেওয়া যাবে। তবে সেই রাশ থাকছে আদালতের হাতেই। অ্যাকাউন্ট পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করেছে হাই কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এবং অনুমোদিত স্বাক্ষরকারীদের যৌথ সইয়েই টাকা তোলা যাবে। কিন্তু সেই স্বস্তির মাঝেই এবার মূল মামলায় ইডির ‘দলীয় সংবিধান’ ও ‘অনুমোদনপত্র’ দেখার জেদ কালীঘাট শিবিরকে নতুন কোনো আইনি গোলকধাঁধায় ফেলে কি না, সেটাই এখন দেখার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics HiddenStoriesNews MamataBanerjee kolkatahighcourt CourtLive

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


আসল তৃণমূলের লড়াই এবার হাই কোর্টে! মমতার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ইডির ‘মাস্টারস্ট্রোক’ চাল, বেকায়দায় কালীঘাট?

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই ভাঙনের মুখে পড়েছিল তৃণমূল। তবে এবার লড়াই শুধু দলীয় কোন্দলেই সীমাবদ্ধ নেই, তা সরাসরি গড়িয়েছে কলকাতা হাই কোর্টের অন্দরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের সঙ্গে মূল তৃণমূলের দড়ি-ট টানাটানির মাঝেই ইডির তরফে ফ্রিজ় করা হয়েছিল দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেখানে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধেই সোমবার আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলা উঠতেই বড়সড় ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। শুনানি শুরু হওয়ার আগেই মামলার গ্রহণযোগ্যতা এবং এক্তিয়ার নিয়ে কড়া প্রশ্ন তুলে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।এদিন আদালতে মামলাটি উঠলে ইডির আইনজীবী এসভি রাজু কালীঘাট শিবিরের উদ্দেশ্যে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেন। কোন এক্তিয়ারে কালীঘাট এই মামলা দায়ের করেছে, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূলের দলীয় সংবিধানও দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা। এখানেই শেষ নয়, ইডির আইনজীবী জানতে চান, এই মামলার অনুমোদনপত্র কোথায় এবং কার নির্দেশে বা অনুমোদনের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ করা হয়েছে? ইডির এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে কালীঘাট তৃণমূলের আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিছুটা সময় চেয়ে নেন। বিচারপতি কৃষ্ণ রাও কিসের অধিকারের ভিত্তিতে এই মামলা করা হয়েছে তা জানতে চেয়ে দুপুরের দিকে মামলার পরবর্তী শুনানির সময় ধার্য করেন।দলের প্রতীক থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট— সবেতেই নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত শিবির। এই ডামাডোলের মধ্যেই অবশ্য অন্য একটি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল মমতাপন্থী তৃণমূল। আদালত জানিয়েছিল, ফ্রিজ় হওয়া অ্যাকাউন্ট থেকে আইনি ও জরুরি খরচের টাকা নেওয়া যাবে। তবে সেই রাশ থাকছে আদালতের হাতেই। অ্যাকাউন্ট পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করেছে হাই কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এবং অনুমোদিত স্বাক্ষরকারীদের যৌথ সইয়েই টাকা তোলা যাবে। কিন্তু সেই স্বস্তির মাঝেই এবার মূল মামলায় ইডির ‘দলীয় সংবিধান’ ও ‘অনুমোদনপত্র’ দেখার জেদ কালীঘাট শিবিরকে নতুন কোনো আইনি গোলকধাঁধায় ফেলে কি না, সেটাই এখন দেখার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার