Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এক ধাক্কায় ৩৩ আইপিএসের বদলি, সিআইডির শীর্ষপদে এবার কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
 এক ধাক্কায় ৩৩ আইপিএসের বদলি, সিআইডির শীর্ষপদে এবার কে?
ছবি সংগৃহীত

রাজ্য পুলিশ প্রশাসনে এল বড়সড় পরিবর্তন। মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারের বদলির কথা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে সিআইডির এডিজি তথা রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারের বদলি।


তাঁকে সিআইডি থেকে সরিয়ে এডিজি, টেলিকমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন নটরাজন রমেশবাবু। এতদিন তিনি কারা বিভাগের ডিজি ছিলেন। সাম্প্রতিক সময়ে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার মধ্যেই বারুইপুর পুলিশ জেলাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পিনাকী দত্তকে দেওয়া হয়েছে ডিআইবি, বারুইপুরের দায়িত্ব। রদবদলের তালিকায় রয়েছেন আরও একাধিক অভিজ্ঞ অফিসার। কে জয়রামনকে এডিজি, উত্তরবঙ্গের পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে বিশাল গর্গকে আনা হয়েছে আইবিতে। এসটিএফের আইজি প্রবীণ ত্রিপাঠিকে বদলি করে হোমগার্ডের আইজি করা হয়েছে।


কলকাতা পুলিশেও বদল ঘটেছে। সাইবার ক্রাইম বিভাগের ডিসি স্পর্শ নীলাঙ্গীকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কোচবিহার ও দার্জিলিংয়ের পুলিশ সুপার পদেও রদবদল হয়েছে। তবে সবকিছুর মধ্যেই সুপ্রতিম সরকারের বদলি ঘিরে জল্পনা। নতুন সরকারের আমলে তাঁকে রাজ্যের গোয়েন্দা প্রধান করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

বিষয় : West Bengal Police West Bengal Politics IPS Shuffle

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


এক ধাক্কায় ৩৩ আইপিএসের বদলি, সিআইডির শীর্ষপদে এবার কে?

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
রাজ্য পুলিশ প্রশাসনে এল বড়সড় পরিবর্তন। মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারের বদলির কথা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে সিআইডির এডিজি তথা রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারের বদলি।তাঁকে সিআইডি থেকে সরিয়ে এডিজি, টেলিকমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন নটরাজন রমেশবাবু। এতদিন তিনি কারা বিভাগের ডিজি ছিলেন। সাম্প্রতিক সময়ে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার মধ্যেই বারুইপুর পুলিশ জেলাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পিনাকী দত্তকে দেওয়া হয়েছে ডিআইবি, বারুইপুরের দায়িত্ব। রদবদলের তালিকায় রয়েছেন আরও একাধিক অভিজ্ঞ অফিসার। কে জয়রামনকে এডিজি, উত্তরবঙ্গের পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে বিশাল গর্গকে আনা হয়েছে আইবিতে। এসটিএফের আইজি প্রবীণ ত্রিপাঠিকে বদলি করে হোমগার্ডের আইজি করা হয়েছে।কলকাতা পুলিশেও বদল ঘটেছে। সাইবার ক্রাইম বিভাগের ডিসি স্পর্শ নীলাঙ্গীকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কোচবিহার ও দার্জিলিংয়ের পুলিশ সুপার পদেও রদবদল হয়েছে। তবে সবকিছুর মধ্যেই সুপ্রতিম সরকারের বদলি ঘিরে জল্পনা। নতুন সরকারের আমলে তাঁকে রাজ্যের গোয়েন্দা প্রধান করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার