Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘কান টানলে মাথা আসবে’! ছেলের গ্রেপ্তারের পরই আগাম জামিনের আর্জি নির্মল ঘোষের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
‘কান টানলে মাথা আসবে’! ছেলের গ্রেপ্তারের পরই আগাম জামিনের আর্জি নির্মল ঘোষের
ছবি সংগৃহীত

ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই এবার আইনি সুরক্ষার পথে হাঁটলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গ্রেপ্তারের আশঙ্কায় সোমবার কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করার অনুমতি চাইলেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস সেই অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাঁর আগাম জামিনের মামলার শুনানি হতে পারে।


রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একুশের ভোট-পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় নাম জড়িয়েছে নির্মল ঘোষেরও। রাজ্যে পালাবদলের পর থেকেই কার্যত গা-ঢাকা দিয়েছিলেন পিতা-পুত্র। ছেলে গ্রেপ্তার হতেই এবার প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারির জল্পনা আরও জোরদার হয়েছে। এদিকে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পানিহাটির বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচতে দেখা যায় স্থানীয়দের একাংশকে। অনেকের হাতেই ছিল ডিম। সোমবার দুপুরে তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর দিকে ডিম ছোড়া হয়। ক্ষুব্ধ জনতার একাংশের দাবি, ‘‘ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর-কাদা খাবে।’’


তীর্থঙ্করের গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলেও একাধিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পানিহাটি কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা রত্না দেবনাথ বলেন, ‘‘কান টানলে মাথা আসবে। এবার আমরা মাথার অপেক্ষায় আছি।’’ অন্যদিকে সিপিএম নেতা কলতান দাশগুপ্তের বক্তব্য, ‘‘আইন আইনের পথেই চলবে। তবে কোনও দোষী যেন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।’’

বিষয় : West Bengal Politics Tirthankar Ghosh Nirmal Ghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


‘কান টানলে মাথা আসবে’! ছেলের গ্রেপ্তারের পরই আগাম জামিনের আর্জি নির্মল ঘোষের

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হতেই এবার আইনি সুরক্ষার পথে হাঁটলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গ্রেপ্তারের আশঙ্কায় সোমবার কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করার অনুমতি চাইলেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস সেই অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাঁর আগাম জামিনের মামলার শুনানি হতে পারে।রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একুশের ভোট-পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় নাম জড়িয়েছে নির্মল ঘোষেরও। রাজ্যে পালাবদলের পর থেকেই কার্যত গা-ঢাকা দিয়েছিলেন পিতা-পুত্র। ছেলে গ্রেপ্তার হতেই এবার প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারির জল্পনা আরও জোরদার হয়েছে। এদিকে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পানিহাটির বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচতে দেখা যায় স্থানীয়দের একাংশকে। অনেকের হাতেই ছিল ডিম। সোমবার দুপুরে তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর দিকে ডিম ছোড়া হয়। ক্ষুব্ধ জনতার একাংশের দাবি, ‘‘ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর-কাদা খাবে।’’তীর্থঙ্করের গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলেও একাধিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পানিহাটি কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা রত্না দেবনাথ বলেন, ‘‘কান টানলে মাথা আসবে। এবার আমরা মাথার অপেক্ষায় আছি।’’ অন্যদিকে সিপিএম নেতা কলতান দাশগুপ্তের বক্তব্য, ‘‘আইন আইনের পথেই চলবে। তবে কোনও দোষী যেন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।’’

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার