Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেট্রোয় জোরে গান শুনছেন? এবার গুনতে হতে পারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
মেট্রোয় জোরে গান শুনছেন? এবার গুনতে হতে পারে জরিমানা
ছবি সংগৃহীত

মেট্রোয় বসে কেউ জোরে গান শুনছেন, কেউ আবার স্পিকারে কথা বলছেন এমন অভিজ্ঞতা প্রায় সব নিত্যযাত্রীরই রয়েছে। অনেক সময় এই কারণে অন্য যাত্রীদের চরম অস্বস্তির মুখে পড়তে হয়। এবার সেই অভ্যাসে লাগাম টানতে কড়া পদক্ষেপ করল চেন্নাই মেট্রো।


চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) জানিয়েছে, মেট্রোর ভিতরে মোবাইলের স্পিকারে গান শোনা, ভিডিও চালানো বা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। যাত্রীদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়ম না মানলে দিতে হতে পারে মোটা জরিমানা। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রীর আচরণে অন্য যাত্রীরা বিরক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আগে এই ধরনের ঘটনায় জরিমানা ছিল ৫০০ টাকা। এখন সেই অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ২,৫০০ টাকা। যাত্রীদের সচেতন করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। তাদের পরামর্শ, তাড়াহুড়ো করে মেট্রোয় ওঠা যাবে না, আগে যাত্রীদের নামতে দিতে হবে, দরজার সামনে ভিড় করা যাবে না এবং প্ল্যাটফর্মে হলুদ লাইনের বাইরে দাঁড়াতে হবে। পাশাপাশি মেট্রোয় গান শোনা বা ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে।


চেন্নাই মেট্রোর এই সিদ্ধান্তে খুশি অনেক নিত্যযাত্রী। তাঁদের মতে, এতে যাত্রাপথ আরও স্বস্তিদায়ক হবে। তবে প্রশ্ন উঠছে, কলকাতা মেট্রোতেও কি এমন নিয়ম চালু হবে? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

বিষয় : Chennai Metro Metro Rules

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


মেট্রোয় জোরে গান শুনছেন? এবার গুনতে হতে পারে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
মেট্রোয় বসে কেউ জোরে গান শুনছেন, কেউ আবার স্পিকারে কথা বলছেন এমন অভিজ্ঞতা প্রায় সব নিত্যযাত্রীরই রয়েছে। অনেক সময় এই কারণে অন্য যাত্রীদের চরম অস্বস্তির মুখে পড়তে হয়। এবার সেই অভ্যাসে লাগাম টানতে কড়া পদক্ষেপ করল চেন্নাই মেট্রো।চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) জানিয়েছে, মেট্রোর ভিতরে মোবাইলের স্পিকারে গান শোনা, ভিডিও চালানো বা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। যাত্রীদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়ম না মানলে দিতে হতে পারে মোটা জরিমানা। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রীর আচরণে অন্য যাত্রীরা বিরক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আগে এই ধরনের ঘটনায় জরিমানা ছিল ৫০০ টাকা। এখন সেই অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ২,৫০০ টাকা। যাত্রীদের সচেতন করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। তাদের পরামর্শ, তাড়াহুড়ো করে মেট্রোয় ওঠা যাবে না, আগে যাত্রীদের নামতে দিতে হবে, দরজার সামনে ভিড় করা যাবে না এবং প্ল্যাটফর্মে হলুদ লাইনের বাইরে দাঁড়াতে হবে। পাশাপাশি মেট্রোয় গান শোনা বা ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে।চেন্নাই মেট্রোর এই সিদ্ধান্তে খুশি অনেক নিত্যযাত্রী। তাঁদের মতে, এতে যাত্রাপথ আরও স্বস্তিদায়ক হবে। তবে প্রশ্ন উঠছে, কলকাতা মেট্রোতেও কি এমন নিয়ম চালু হবে? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার