Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রিমিয়াম ট্রেনের পাতে বাসি পাউরুটি! শতাব্দী এক্সপ্রেসে খাবার কাণ্ডে কড়া পদক্ষেপ IRCTC-র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
প্রিমিয়াম ট্রেনের পাতে বাসি পাউরুটি! শতাব্দী এক্সপ্রেসে খাবার কাণ্ডে কড়া পদক্ষেপ IRCTC-র
ছবি সংগৃহীত

দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন নিউ দিল্লি-রানি কমলাপতি (ভোপাল) শতাব্দী এক্সপ্রেসে খাবার নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। ট্রেনের যাত্রীদের সকালের খাবারে দেওয়া হয় মেয়াদোত্তীর্ণ পাউরুটি। ঘটনাটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।


অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমে এক লক্ষ টাকা জরিমানা করল IRCTC। রেল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকালে ট্রেনের সি-৪ কোচের ৭৪ জন যাত্রীকে ব্রেকফাস্টের সঙ্গে প্যাকেটজাত পাউরুটি দেওয়া হয়। পরে এক যাত্রীর নজরে আসে, পাউরুটির প্যাকেটের গায়ে লেখা 'Use By' তারিখ ১০ জুলাই, ২০২৬। অর্থাৎ, যাত্রীদের হাতে পৌঁছনোর আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর অন্য যাত্রীরাও নিজেদের প্যাকেট পরীক্ষা করে একই তথ্য পান। অভিযোগ, ততক্ষণে অনেকেই সেই পাউরুটি খেয়ে ফেলেছিলেন। শিশু-সহ একাধিক যাত্রীও সেই খাবার খেয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ফুড পয়জনিংয়ের আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়ে কোচে।


যাত্রীরা তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তদন্তে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মেলার পর কড়া পদক্ষেপ করে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মেলায় কড়া পদক্ষেপ করেছে IRCTC। সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার উপর এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা ক্যাটারিং ম্যানেজার-সহ সংশ্লিষ্ট কর্মীদের ডি-রস্টার করা হয়েছে, অর্থাৎ আপাতত তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার পর ফের ট্রেনের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানী, শতাব্দী এবং বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেও অতীতে একাধিকবার নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার পরিবেশনের অভিযোগ সামনে এসেছে। 

বিষয় : indian railways Shatabdi Express Food Safety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


প্রিমিয়াম ট্রেনের পাতে বাসি পাউরুটি! শতাব্দী এক্সপ্রেসে খাবার কাণ্ডে কড়া পদক্ষেপ IRCTC-র

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন নিউ দিল্লি-রানি কমলাপতি (ভোপাল) শতাব্দী এক্সপ্রেসে খাবার নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। ট্রেনের যাত্রীদের সকালের খাবারে দেওয়া হয় মেয়াদোত্তীর্ণ পাউরুটি। ঘটনাটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমে এক লক্ষ টাকা জরিমানা করল IRCTC। রেল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকালে ট্রেনের সি-৪ কোচের ৭৪ জন যাত্রীকে ব্রেকফাস্টের সঙ্গে প্যাকেটজাত পাউরুটি দেওয়া হয়। পরে এক যাত্রীর নজরে আসে, পাউরুটির প্যাকেটের গায়ে লেখা 'Use By' তারিখ ১০ জুলাই, ২০২৬। অর্থাৎ, যাত্রীদের হাতে পৌঁছনোর আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর অন্য যাত্রীরাও নিজেদের প্যাকেট পরীক্ষা করে একই তথ্য পান। অভিযোগ, ততক্ষণে অনেকেই সেই পাউরুটি খেয়ে ফেলেছিলেন। শিশু-সহ একাধিক যাত্রীও সেই খাবার খেয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ফুড পয়জনিংয়ের আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়ে কোচে।যাত্রীরা তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তদন্তে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মেলার পর কড়া পদক্ষেপ করে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মেলায় কড়া পদক্ষেপ করেছে IRCTC। সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার উপর এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা ক্যাটারিং ম্যানেজার-সহ সংশ্লিষ্ট কর্মীদের ডি-রস্টার করা হয়েছে, অর্থাৎ আপাতত তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার পর ফের ট্রেনের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানী, শতাব্দী এবং বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেও অতীতে একাধিকবার নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার পরিবেশনের অভিযোগ সামনে এসেছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার