Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শ্রমিকদের জন্য ‘এক্সট্রা’ ৫০ দিন! এল নিনোর পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
শ্রমিকদের জন্য ‘এক্সট্রা’ ৫০ দিন! এল নিনোর পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ছবি সংগৃহীত

এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে ১২৫ দিনের কাজ আরও ৫০ দিন বাড়ানোর আশ্বাস দিল কেন্দ্র। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর একাধিক প্রকল্প নিয়েও ইতিবাচক বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


অরণ্য সপ্তাহের সূচনার দিনেই নবান্নে এলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে শ্রমিকদের জন্য বড় ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। জানিয়ে দেন, এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে জি রাম জি প্রকল্পে ১২৫ দিনের কাজ প্রয়োজন হলে আরও ৫০ দিন বাড়িয়ে দেওয়া হবে। বৈঠকের পর শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ সম্ভব নয়। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে কেন্দ্র বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও রাজ্যের তৎকালীন শাসক দলের দুর্নীতির কারণে সেই সুবিধা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। তৃণমূল সরকারের সময়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার শিবরাজ জানান, গত মার্চ পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে বাংলার জন্য ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু করা হয়েছিল।


এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিক ঘোষণা করেন। তিনি জানান, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় চালু হবে প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প। পাশাপাশি প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড দেওয়া হবে, যার ফলে প্রায় আড়াই কোটি মানুষ ১২৫ দিনের কাজের আওতায় আসবেন। তিনি আরও জানান, আবাস যোজনার আওতায় এক লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমাও বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এছাড়া গ্রাম সড়ক যোজনার জন্য রাজ্যকে এক হাজার কোটি টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

বিষয় : West Bengal Politics Suvendu Adhikari Shivraj Singh Chouhan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


শ্রমিকদের জন্য ‘এক্সট্রা’ ৫০ দিন! এল নিনোর পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে ১২৫ দিনের কাজ আরও ৫০ দিন বাড়ানোর আশ্বাস দিল কেন্দ্র। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর একাধিক প্রকল্প নিয়েও ইতিবাচক বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।অরণ্য সপ্তাহের সূচনার দিনেই নবান্নে এলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে শ্রমিকদের জন্য বড় ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। জানিয়ে দেন, এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে জি রাম জি প্রকল্পে ১২৫ দিনের কাজ প্রয়োজন হলে আরও ৫০ দিন বাড়িয়ে দেওয়া হবে। বৈঠকের পর শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ সম্ভব নয়। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে কেন্দ্র বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও রাজ্যের তৎকালীন শাসক দলের দুর্নীতির কারণে সেই সুবিধা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। তৃণমূল সরকারের সময়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার শিবরাজ জানান, গত মার্চ পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে বাংলার জন্য ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু করা হয়েছিল।এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিক ঘোষণা করেন। তিনি জানান, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় চালু হবে প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প। পাশাপাশি প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড দেওয়া হবে, যার ফলে প্রায় আড়াই কোটি মানুষ ১২৫ দিনের কাজের আওতায় আসবেন। তিনি আরও জানান, আবাস যোজনার আওতায় এক লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমাও বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এছাড়া গ্রাম সড়ক যোজনার জন্য রাজ্যকে এক হাজার কোটি টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার