Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mid Day Meal :খাবার মুখে তুলতেই বিপত্তি! মিড ডে মিল খেয়ে অসুস্থ ১১ পড়ুয়া, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
Mid Day Meal :খাবার মুখে তুলতেই বিপত্তি! মিড ডে মিল খেয়ে অসুস্থ ১১ পড়ুয়া, উঠছে প্রশ্ন
চিকিৎসাধীন স্কুলপড়ুয়ারা

মুর্শিদাবাদ: মিড ডে মিলের খাবার খেয়েই বমি বমি ভাব, পেটে তীব্র ব্যথা আর গলা-বুকে জ্বালা। একের পর এক পড়ুয়ার শরীরে অস্বস্তি! সোয়াবিনের তরকারি খাওয়ার পরই মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়ে ১১ জন পড়ুয়া। ঘটনাকে ঘিরে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।


সূত্রের খবর, ঘটনাটি  মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ৯২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার স্কুলে মোট ৯১ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়েছিল। খাবার খাওয়ার পরই ১১ জন বালিকার শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাঁদের গলা ও বুকে জ্বালা, বমি বমি ভাব এবং পেটে তীব্র ব্যথার মতো উপসর্গ শুরু হয়। 


পরিস্থিতি বুঝতে পেরে দেরি না করে তৎপর হন স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার রায় এবং স্থানীয় বাসিন্দারা। দ্রুত যোগাযোগ করা হয় পাশের চিকিৎসাকেন্দ্রে। এরপর গাড়িতে করে অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে। এই কাজে স্কুলের অন্যান্য শিক্ষকও সাহায্য করেন।


প্রধান শিক্ষক মনোজ কুমার রায় জানিয়েছেন, ১৮ বছরের শিক্ষকতার জীবনে এই ধরনের ঘটনা তিনি আগে কখনও দেখেননি। তাই আগামী দিনে মিড ডে মিলের খাবারের মান, রান্নার প্রক্রিয়া এবং পরিচ্ছন্নতার দিকে আরও বেশি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাঁধুনি এবং অভিভাবকদেরও আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে।


ইতিমধ্যেই পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে আপাতত স্বস্তির খবর, হাসপাতাল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে চিকিৎসাধীন সমস্ত পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা এখন সুস্থ রয়েছে।

বিষয় : SCHOOL FOODPOISIONING STUDENTSICK

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬


Mid Day Meal :খাবার মুখে তুলতেই বিপত্তি! মিড ডে মিল খেয়ে অসুস্থ ১১ পড়ুয়া, উঠছে প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: মিড ডে মিলের খাবার খেয়েই বমি বমি ভাব, পেটে তীব্র ব্যথা আর গলা-বুকে জ্বালা। একের পর এক পড়ুয়ার শরীরে অস্বস্তি! সোয়াবিনের তরকারি খাওয়ার পরই মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়ে ১১ জন পড়ুয়া। ঘটনাকে ঘিরে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।সূত্রের খবর, ঘটনাটি  মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ৯২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার স্কুলে মোট ৯১ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়েছিল। খাবার খাওয়ার পরই ১১ জন বালিকার শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাঁদের গলা ও বুকে জ্বালা, বমি বমি ভাব এবং পেটে তীব্র ব্যথার মতো উপসর্গ শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে দেরি না করে তৎপর হন স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার রায় এবং স্থানীয় বাসিন্দারা। দ্রুত যোগাযোগ করা হয় পাশের চিকিৎসাকেন্দ্রে। এরপর গাড়িতে করে অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে। এই কাজে স্কুলের অন্যান্য শিক্ষকও সাহায্য করেন।প্রধান শিক্ষক মনোজ কুমার রায় জানিয়েছেন, ১৮ বছরের শিক্ষকতার জীবনে এই ধরনের ঘটনা তিনি আগে কখনও দেখেননি। তাই আগামী দিনে মিড ডে মিলের খাবারের মান, রান্নার প্রক্রিয়া এবং পরিচ্ছন্নতার দিকে আরও বেশি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাঁধুনি এবং অভিভাবকদেরও আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে।ইতিমধ্যেই পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে আপাতত স্বস্তির খবর, হাসপাতাল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে চিকিৎসাধীন সমস্ত পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা এখন সুস্থ রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত