Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্য পুলিশে ২০ হাজার কনস্টেবল নিয়োগ, ‘ঘুষখোর’ পুলিশের বিরুদ্ধে খুলছে কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬
রাজ্য পুলিশে ২০ হাজার কনস্টেবল নিয়োগ, ‘ঘুষখোর’ পুলিশের বিরুদ্ধে খুলছে কন্ট্রোল রুম
ছবি--প্রতীকী

রাজ্য পুলিশকে আধুনিক ও কর্মক্ষম করে তুলতে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে রাজ্য পুলিশে মোট ২০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে চালু করা হবে বিশেষ কন্ট্রোল রুমও।


বক্তব্যে আগের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে পুলিশ প্রশাসনের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর স্থায়ী নিয়োগ বন্ধ রেখে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরশীল করা হয়েছিল পুলিশ ব্যবস্থাকে। প্রশিক্ষণ বা নির্দিষ্ট যোগ্যতা ছাড়াই রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্য পুলিশে প্রায় ৪৩ হাজার পদ খালি রয়েছে। সেই শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। প্রথম পর্যায়ে পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল কাজে যোগ দেবেন। সব মিলিয়ে মোট ২০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।


শুধু নিয়োগ নয়, পুলিশ কর্মীদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, বহু থানায় এখনও পর্যাপ্ত রান্নাঘর, আধুনিক পরিকাঠামো, বদলি নীতি বা অন্যান্য প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। এই সমস্ত ক্ষেত্রেও ধাপে ধাপে উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্যজুড়ে একটি বিশেষ কন্ট্রোল রুম চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics suvendu adhikari RECRUITMENT POLICECONSTABLE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২২ জুলাই ২০২৬


রাজ্য পুলিশে ২০ হাজার কনস্টেবল নিয়োগ, ‘ঘুষখোর’ পুলিশের বিরুদ্ধে খুলছে কন্ট্রোল রুম

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
রাজ্য পুলিশকে আধুনিক ও কর্মক্ষম করে তুলতে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে রাজ্য পুলিশে মোট ২০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে চালু করা হবে বিশেষ কন্ট্রোল রুমও।বক্তব্যে আগের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে পুলিশ প্রশাসনের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর স্থায়ী নিয়োগ বন্ধ রেখে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরশীল করা হয়েছিল পুলিশ ব্যবস্থাকে। প্রশিক্ষণ বা নির্দিষ্ট যোগ্যতা ছাড়াই রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্য পুলিশে প্রায় ৪৩ হাজার পদ খালি রয়েছে। সেই শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। প্রথম পর্যায়ে পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল কাজে যোগ দেবেন। সব মিলিয়ে মোট ২০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।শুধু নিয়োগ নয়, পুলিশ কর্মীদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, বহু থানায় এখনও পর্যাপ্ত রান্নাঘর, আধুনিক পরিকাঠামো, বদলি নীতি বা অন্যান্য প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। এই সমস্ত ক্ষেত্রেও ধাপে ধাপে উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্যজুড়ে একটি বিশেষ কন্ট্রোল রুম চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত