Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের মুর্শিদাবাদে শুভেন্দু, দুর্ঘটনাস্থল ঘুরে দেখে প্রশাসনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬
 ফের মুর্শিদাবাদে শুভেন্দু, দুর্ঘটনাস্থল ঘুরে দেখে প্রশাসনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
ছবি সংগৃহীত

কর্ণসুবর্ণ রেলগেটের মর্মান্তিক দুর্ঘটনার পর এবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার বহরমপুরের গোবিন্দপুরে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতেই বৃহস্পতিবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


প্রশাসনিক সূত্রে খবর, সকালে হেলিকপ্টারে বহরমপুর পৌঁছে প্রথমে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর দুর্ঘটনাস্থল কর্ণসুবর্ণ রেলগেটও পরিদর্শন করতে পারেন। পাশাপাশি ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরa সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলায়। জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।


প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে মৌলালিতে বিজেপির বিক্ষোভ


 উল্লেখ্য, গত শুক্রবার কাটোয়া–আজিমগঞ্জ শাখার গোবিন্দপুর রেলগেটে একটি ট্রেন স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও তিন পড়ুয়া ও পুলকারের চালক। ঘটনার পর মুখ্যমন্ত্রী একে "ক্ষমার অযোগ্য অপরাধ" বলে মন্তব্য করেন এবং অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।


এদিকে, রাজ্য পুলিশের পাশাপাশি রেলের পক্ষ থেকেও পৃথক তদন্ত চলছে। এডিআরএমের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই তদন্তের অগ্রগতির বিষয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।

বিষয় : murshidabad WestBengalPolitics suvendu adhikari TrainAccident karnasubarna

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২২ জুলাই ২০২৬


ফের মুর্শিদাবাদে শুভেন্দু, দুর্ঘটনাস্থল ঘুরে দেখে প্রশাসনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
কর্ণসুবর্ণ রেলগেটের মর্মান্তিক দুর্ঘটনার পর এবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার বহরমপুরের গোবিন্দপুরে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতেই বৃহস্পতিবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক সূত্রে খবর, সকালে হেলিকপ্টারে বহরমপুর পৌঁছে প্রথমে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর দুর্ঘটনাস্থল কর্ণসুবর্ণ রেলগেটও পরিদর্শন করতে পারেন। পাশাপাশি ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরa সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলায়। জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে মৌলালিতে বিজেপির বিক্ষোভ উল্লেখ্য, গত শুক্রবার কাটোয়া–আজিমগঞ্জ শাখার গোবিন্দপুর রেলগেটে একটি ট্রেন স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও তিন পড়ুয়া ও পুলকারের চালক। ঘটনার পর মুখ্যমন্ত্রী একে "ক্ষমার অযোগ্য অপরাধ" বলে মন্তব্য করেন এবং অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।এদিকে, রাজ্য পুলিশের পাশাপাশি রেলের পক্ষ থেকেও পৃথক তদন্ত চলছে। এডিআরএমের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই তদন্তের অগ্রগতির বিষয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত