Hidden Stories (বাংলা)
সর্বশেষ

E20 বিতর্কে এবার রাজপথে কেজরি! মোদীর বাসভবন ঘেরাওয়ের ডাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬
E20 বিতর্কে এবার রাজপথে কেজরি! মোদীর বাসভবন ঘেরাওয়ের ডাক
ছবি- সংগৃহীত

এক ইস্যুর পর আরেক ইস্যুতে আন্দোলনের সুর। নিট প্রতিবাদের পর এবার E20 পেট্রল নিয়ে সরব অরবিন্দ কেজরিওয়াল। ইথানল মিশ্রিত পেট্রলের নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। E20 নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত মিছিল করা হবে বলেও জানিয়েছেন। 


মিছিলের জন্য ‘লাঠি খাওয়ার ভয় পান না’ এমন ১০০ জন যুবককে সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কেজরিওয়ালের দাবি, E20 নীতির কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তাঁর অভিযোগ, পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং কমে যাচ্ছে মাইলেজ। এদিন কেজরিওয়াল দাবি করেন, ভারত-আমেরিকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তির কারণেই দেশে জোর করে E20 নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, “আমেরিকাকে খুশি রাখতেই” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। E20 নীতি নিয়ে তিনটি দাবি রেখেছেন কেজরিওয়াল। প্রথমত, পেট্রল পাম্পে গ্রাহকদের সাধারণ পেট্রল অথবা E20 জ্বালানি দু’টির মধ্যে পছন্দের সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, পেট্রলের দাম কমাতে হবে। তৃতীয়ত, একই সাথে কমাতে হবে ইথানলের দামও।


কেজরিওয়াল জানিয়েছেন, এই দাবিগুলির সমর্থনে অনলাইনে সই সংগ্রহ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (৪ অগস্ট) সেই সইয়ের প্রিন্টআউট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করবেন বলে জানিয়েছেন তিনি। মিছিলে যোগ দিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আপ প্রধান।

বিষয় : Narendra Modi E20 Petrol

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০১ আগস্ট ২০২৬


E20 বিতর্কে এবার রাজপথে কেজরি! মোদীর বাসভবন ঘেরাওয়ের ডাক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
এক ইস্যুর পর আরেক ইস্যুতে আন্দোলনের সুর। নিট প্রতিবাদের পর এবার E20 পেট্রল নিয়ে সরব অরবিন্দ কেজরিওয়াল। ইথানল মিশ্রিত পেট্রলের নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। E20 নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত মিছিল করা হবে বলেও জানিয়েছেন। মিছিলের জন্য ‘লাঠি খাওয়ার ভয় পান না’ এমন ১০০ জন যুবককে সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কেজরিওয়ালের দাবি, E20 নীতির কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তাঁর অভিযোগ, পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং কমে যাচ্ছে মাইলেজ। এদিন কেজরিওয়াল দাবি করেন, ভারত-আমেরিকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তির কারণেই দেশে জোর করে E20 নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, “আমেরিকাকে খুশি রাখতেই” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। E20 নীতি নিয়ে তিনটি দাবি রেখেছেন কেজরিওয়াল। প্রথমত, পেট্রল পাম্পে গ্রাহকদের সাধারণ পেট্রল অথবা E20 জ্বালানি দু’টির মধ্যে পছন্দের সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, পেট্রলের দাম কমাতে হবে। তৃতীয়ত, একই সাথে কমাতে হবে ইথানলের দামও।কেজরিওয়াল জানিয়েছেন, এই দাবিগুলির সমর্থনে অনলাইনে সই সংগ্রহ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (৪ অগস্ট) সেই সইয়ের প্রিন্টআউট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করবেন বলে জানিয়েছেন তিনি। মিছিলে যোগ দিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আপ প্রধান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত