Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Tiger Shroff Case: টাইগারকাণ্ডে আসল নিশানা কে? সলমন-আমির-রণবীরকে ঘিরে বিষ্ণোইদের রেইকিতে বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬
Tiger Shroff Case: টাইগারকাণ্ডে আসল নিশানা কে? সলমন-আমির-রণবীরকে ঘিরে বিষ্ণোইদের রেইকিতে বাড়ছে রহস্য
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট কারা? সংগৃহীত ছবি।

মুম্বই: বলিউডে একের পর এক তারকাকে ঘিরে হামলা ও হুমকির অভিযোগে নতুন করে চর্চায় বিষ্ণোই গ্যাং। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজন বলিউড তারকার নিরাপত্তা ঘিরে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।  পুলিশের সূত্র অনুযায়ী, এই গ্যাংয়ের মূল নিশানা টাইগার ছিলেন না। বরং অন্য তারকাকে আক্রমণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। 


তদন্তকারীদের দাবি, টাইগারের উপর হামলার আগে প্রায় এক মাস মুম্বইয়ে ছিল অভিযুক্তদের মধ্যে দু’জন। দাদর এলাকার বিভিন্ন লজে থেকেছে তারা। থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একটি বাজাজ পালসার মোটরবাইক কেনার তথ্যও পেয়েছে পুলিশ। গত ১১ অক্টোবর জুহুর সেই ফুটবল মাঠেও গিয়েছিল অভিযুক্তরা, যেখানে নিয়মিত টাইগার খেলতে যান। 




তবে শুধু টাইগার শ্রফ নন, তালিকায় ছিলেন অন্য তারকারাও। পুলিশি সূত্রের দাবি, অভিযুক্তরা সলমন খান, আমির খান এবং রণবীর কাপুরের বাড়ির আশপাশেও রেইকি চালিয়েছিল। সলমনের বান্দ্রার বাসভবনও ছিল নজরদারির তালিকায়। তথ্য অনুযায়ী, অন্য এক তারকাকে নিশানা করার পরিকল্পনা থাকলেও তাঁর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট হওয়ায় সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে অভিযুক্তরা। 


গত রবিবার নবরাত্রির দিন মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা সামনে আসে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করা হয়েছে। যদিও হামলার নেপথ্যে কারা এবং ঠিক কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। দীর্ঘদিন ধরে সলমন খানকে হুমকি দেওয়ার একাধিক অভিযোগের পর এবার তাঁর ঘনিষ্ঠ মহল এবং অন্যান্য বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই ঘটনায় তদন্ত চালিয়ে রাজস্থানের কোটা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি থেকেও গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে। বুধবার অস্ত্র সরবরাহের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর,  ধৃতদের মধ্যে রয়েছেন রাধা ও ববিতা নামে দুই মহিলা। তাঁদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কুনাল ও সুমিত নামে দু’জনকে হরিয়ানার সোনিপত থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিষয় : Amir Khan Ranbir Kapoor Tiger Shroff Salman Khan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


Tiger Shroff Case: টাইগারকাণ্ডে আসল নিশানা কে? সলমন-আমির-রণবীরকে ঘিরে বিষ্ণোইদের রেইকিতে বাড়ছে রহস্য

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: বলিউডে একের পর এক তারকাকে ঘিরে হামলা ও হুমকির অভিযোগে নতুন করে চর্চায় বিষ্ণোই গ্যাং। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজন বলিউড তারকার নিরাপত্তা ঘিরে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।  পুলিশের সূত্র অনুযায়ী, এই গ্যাংয়ের মূল নিশানা টাইগার ছিলেন না। বরং অন্য তারকাকে আক্রমণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তদন্তকারীদের দাবি, টাইগারের উপর হামলার আগে প্রায় এক মাস মুম্বইয়ে ছিল অভিযুক্তদের মধ্যে দু’জন। দাদর এলাকার বিভিন্ন লজে থেকেছে তারা। থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একটি বাজাজ পালসার মোটরবাইক কেনার তথ্যও পেয়েছে পুলিশ। গত ১১ অক্টোবর জুহুর সেই ফুটবল মাঠেও গিয়েছিল অভিযুক্তরা, যেখানে নিয়মিত টাইগার খেলতে যান। তবে শুধু টাইগার শ্রফ নন, তালিকায় ছিলেন অন্য তারকারাও। পুলিশি সূত্রের দাবি, অভিযুক্তরা সলমন খান, আমির খান এবং রণবীর কাপুরের বাড়ির আশপাশেও রেইকি চালিয়েছিল। সলমনের বান্দ্রার বাসভবনও ছিল নজরদারির তালিকায়। তথ্য অনুযায়ী, অন্য এক তারকাকে নিশানা করার পরিকল্পনা থাকলেও তাঁর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট হওয়ায় সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে অভিযুক্তরা। গত রবিবার নবরাত্রির দিন মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা সামনে আসে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করা হয়েছে। যদিও হামলার নেপথ্যে কারা এবং ঠিক কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। দীর্ঘদিন ধরে সলমন খানকে হুমকি দেওয়ার একাধিক অভিযোগের পর এবার তাঁর ঘনিষ্ঠ মহল এবং অন্যান্য বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।এই ঘটনায় তদন্ত চালিয়ে রাজস্থানের কোটা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি থেকেও গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে। বুধবার অস্ত্র সরবরাহের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর,  ধৃতদের মধ্যে রয়েছেন রাধা ও ববিতা নামে দুই মহিলা। তাঁদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কুনাল ও সুমিত নামে দু’জনকে হরিয়ানার সোনিপত থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত