Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Abhishek Bachchan: ‘কজরা রে ২.০’ নিয়ে অভিষেকের সবুজ সংকেত! কিন্তু ফেরার আগে কাদের নিয়ে ভাবছেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
 Abhishek Bachchan: ‘কজরা রে ২.০’ নিয়ে অভিষেকের সবুজ সংকেত! কিন্তু ফেরার আগে কাদের নিয়ে ভাবছেন অভিনেতা?
‘কজরা রে’ তৈরির নেপথ্যের গল্প শোনালেন অভিষেক। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গান ‘কজরা রে’। এই গানের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সেই দুর্দান্ত নাচ। ২০০৫ সালে ‘বন্টী অউর ববলী’ ছবির  এই গান আজও মানুষ ভুলে যাননি।  বিয়ে হোক বা পার্টি, নানা অনুষ্ঠানে এখনও বেজে ওঠে ‘কজরা রে’। আর এই গানের সঙ্গে জড়িত নিজের কিছু বিশেষ স্মৃতি ভাগ করে নিলেন অভিষেক বচ্চন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের কথা বলেত গিয়ে অভিষেক বলেন, ‘কজরা রে’-র শুটিং তাঁর কেরিয়ারের অন্যতম আনন্দের অভিজ্ঞতা। কারণ এখানে নাচের দৃশ্য নিখুঁত ভাবে শুট করা হয়নি। বরং সেটে যেন একটা আস্ত পার্টি চলছিল। তাঁর কথায়, পরিচালক শাদ আলি গান চালিয়ে দিয়েছিলেন। এরপর প্রায় চার ঘণ্টা ধরে অমিতাভ, ঐশ্বর্যা এবং অভিষেক নিজেদের মতো করে নাচতে থাকেন। পরে সেই দৃশ্যগুলিকেই গানের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়, ‘কজরা রে ২.০’ তৈরি হলে তিনি আবার সেই গানে ফিরতে চাইবেন? উত্তরে অভিনেতা একেবারে স্পষ্ট করে জানান, “আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব। আমি এক কথায় রাজি। তবে তার জন্য ঐশ্বর্যা আর আমার বাবাকে রাজি করাতে হবে।” 


‘বন্টী অউর ববলী’ ছবির এই গানটিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যকে। এত বছর পরেও সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এবার অভিষেকের ‘কজরা রে ২.০’-তে ফেরার ইচ্ছের কথায় সেই পুরনো গানের স্মৃতিই নতুন করে উঠে এল।

বিষয় : Abhishek Bachchan Amitabh Bachchan Aishwarya Rai

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


Abhishek Bachchan: ‘কজরা রে ২.০’ নিয়ে অভিষেকের সবুজ সংকেত! কিন্তু ফেরার আগে কাদের নিয়ে ভাবছেন অভিনেতা?

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
বলিউডের জনপ্রিয় গান ‘কজরা রে’। এই গানের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সেই দুর্দান্ত নাচ। ২০০৫ সালে ‘বন্টী অউর ববলী’ ছবির  এই গান আজও মানুষ ভুলে যাননি।  বিয়ে হোক বা পার্টি, নানা অনুষ্ঠানে এখনও বেজে ওঠে ‘কজরা রে’। আর এই গানের সঙ্গে জড়িত নিজের কিছু বিশেষ স্মৃতি ভাগ করে নিলেন অভিষেক বচ্চন।সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের কথা বলেত গিয়ে অভিষেক বলেন, ‘কজরা রে’-র শুটিং তাঁর কেরিয়ারের অন্যতম আনন্দের অভিজ্ঞতা। কারণ এখানে নাচের দৃশ্য নিখুঁত ভাবে শুট করা হয়নি। বরং সেটে যেন একটা আস্ত পার্টি চলছিল। তাঁর কথায়, পরিচালক শাদ আলি গান চালিয়ে দিয়েছিলেন। এরপর প্রায় চার ঘণ্টা ধরে অমিতাভ, ঐশ্বর্যা এবং অভিষেক নিজেদের মতো করে নাচতে থাকেন। পরে সেই দৃশ্যগুলিকেই গানের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়, ‘কজরা রে ২.০’ তৈরি হলে তিনি আবার সেই গানে ফিরতে চাইবেন? উত্তরে অভিনেতা একেবারে স্পষ্ট করে জানান, “আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব। আমি এক কথায় রাজি। তবে তার জন্য ঐশ্বর্যা আর আমার বাবাকে রাজি করাতে হবে।” ‘বন্টী অউর ববলী’ ছবির এই গানটিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যকে। এত বছর পরেও সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এবার অভিষেকের ‘কজরা রে ২.০’-তে ফেরার ইচ্ছের কথায় সেই পুরনো গানের স্মৃতিই নতুন করে উঠে এল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত