Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Nandigram Election:‘আপনি ভগবান নন!’ কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে স্পষ্ট ভাষায় আইনি পাঠ প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
Nandigram Election:‘আপনি ভগবান নন!’ কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে স্পষ্ট ভাষায় আইনি পাঠ প্রধান বিচারপতির
চরম অস্বস্তিতে নন্দীগ্রামের প্রার্থী। ফাইল ছবি

কলকাতা: উপনির্বাচনের ঠিক মুখেই বড়সড় আইনি ধাক্কা খেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্টে তাঁর স্বস্তি তো মিললই না, উল্টে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো তাঁকে। সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচ খারিজ করে দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। কংগ্রেস প্রার্থীর আইনজীবীকে সাফ জানিয়ে দেওয়া হলো যে সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা—আইনের চোখে সবাই সমান, তাই বিশেষ কোনো সুযোগ মিলবে না। পুলিশি পদক্ষেপ এড়াতে তাঁকে অবিলম্বে নির্দিষ্ট আইনি পথে হেঁটে জামিনের আবেদন করার স্পষ্ট নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রায় দিয়েছিল যে মিলন প্রধানের বিরুদ্ধে নতুন কোনো মামলায় পুলিশ কড়া পদক্ষেপ বা তাঁকে গ্রেফতার করতে পারবে না। সিঙ্গল বেঞ্চের সেই স্বস্তিদায়ক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুনানির সময় মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, তাঁর মক্কেল নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী এবং গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেন। এরপর এক বিরোধী দল তাঁকে সমর্থন জানালেই পরিস্থিতি জটিল হয় এবং ২০০৭ সালের পুরনো মামলা টেনে এনে চক্রান্ত করে তাঁকে গ্রেফতার করা হয়, যাতে তিনি ভোটে অংশ নিতে না পারেন।

তবে আইনজীবীর এই যুক্তিকে বিন্দুমাত্র আমল দেয়নি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি সওয়াল জবাবের সময় অত্যন্ত কড়া সুরে মন্তব্য করে বলেন, নির্বাচনের জন্য সময় থাকলেও আইনি প্রক্রিয়া থেমে থাকে না, ছুটির দিনেও আদালতের দরজা খোলা সম্ভব। একইসঙ্গে তিনি বলেন, “আপনার মক্কেল নির্বাচনে লড়তেই পারেন, তবে আইন এড়িয়ে নয়। নির্বাচনে লড়ছেন বলে তিনি বিশেষ ব্যক্তিত্ব হয়ে যান না। আপনি ভগবান নন, সাধারণ মানুষ ও ভিআইপির মধ্যে আইনের বিচারে কোনো ফারাক নেই।”

অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, কমিশনের নির্দেশ ও ২০২১ সাল থেকে ঝুলে থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে, এতে নতুন কোনো অনিয়ম নেই। প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, আইনের ওপর প্রতিটি সাধারণ মানুষের আস্থা রয়েছে এবং আদালতের কাছে প্রতিটি নাগরিক সমান। ফলে আগাম বা সাধারণ জামিনের পথ ছেড়ে কোনো বিশেষ রক্ষাকবচ যে মিলবে না, তা একপ্রকার পরিষ্কার করে দিল হাইকোর্ট।


বিষয় : BengalPolitics CalcuttaHighCourt LEGALUPDATE highcourtverdict HiddenStoriesNews nandigramnews WestBengalElections MilanPradhan TrendingNewsBengal NandigramElection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Nandigram Election:‘আপনি ভগবান নন!’ কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে স্পষ্ট ভাষায় আইনি পাঠ প্রধান বিচারপতির

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: উপনির্বাচনের ঠিক মুখেই বড়সড় আইনি ধাক্কা খেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্টে তাঁর স্বস্তি তো মিললই না, উল্টে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো তাঁকে। সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচ খারিজ করে দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। কংগ্রেস প্রার্থীর আইনজীবীকে সাফ জানিয়ে দেওয়া হলো যে সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা—আইনের চোখে সবাই সমান, তাই বিশেষ কোনো সুযোগ মিলবে না। পুলিশি পদক্ষেপ এড়াতে তাঁকে অবিলম্বে নির্দিষ্ট আইনি পথে হেঁটে জামিনের আবেদন করার স্পষ্ট নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রায় দিয়েছিল যে মিলন প্রধানের বিরুদ্ধে নতুন কোনো মামলায় পুলিশ কড়া পদক্ষেপ বা তাঁকে গ্রেফতার করতে পারবে না। সিঙ্গল বেঞ্চের সেই স্বস্তিদায়ক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুনানির সময় মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, তাঁর মক্কেল নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী এবং গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেন। এরপর এক বিরোধী দল তাঁকে সমর্থন জানালেই পরিস্থিতি জটিল হয় এবং ২০০৭ সালের পুরনো মামলা টেনে এনে চক্রান্ত করে তাঁকে গ্রেফতার করা হয়, যাতে তিনি ভোটে অংশ নিতে না পারেন।তবে আইনজীবীর এই যুক্তিকে বিন্দুমাত্র আমল দেয়নি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি সওয়াল জবাবের সময় অত্যন্ত কড়া সুরে মন্তব্য করে বলেন, নির্বাচনের জন্য সময় থাকলেও আইনি প্রক্রিয়া থেমে থাকে না, ছুটির দিনেও আদালতের দরজা খোলা সম্ভব। একইসঙ্গে তিনি বলেন, “আপনার মক্কেল নির্বাচনে লড়তেই পারেন, তবে আইন এড়িয়ে নয়। নির্বাচনে লড়ছেন বলে তিনি বিশেষ ব্যক্তিত্ব হয়ে যান না। আপনি ভগবান নন, সাধারণ মানুষ ও ভিআইপির মধ্যে আইনের বিচারে কোনো ফারাক নেই।”অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, কমিশনের নির্দেশ ও ২০২১ সাল থেকে ঝুলে থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে, এতে নতুন কোনো অনিয়ম নেই। প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, আইনের ওপর প্রতিটি সাধারণ মানুষের আস্থা রয়েছে এবং আদালতের কাছে প্রতিটি নাগরিক সমান। ফলে আগাম বা সাধারণ জামিনের পথ ছেড়ে কোনো বিশেষ রক্ষাকবচ যে মিলবে না, তা একপ্রকার পরিষ্কার করে দিল হাইকোর্ট।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত