কলকাতা: খড়দহে ভারতমাতার মূর্তি ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, কোনো প্রকৃত ভারতীয়—তিনি হিন্দু, মুসলিম বা খ্রিস্টান যেই হোন না কেন—কখনোই ভারতমাতার মূর্তিতে আঘাত করতে পারেন না। তাঁর মতে, এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রবিরোধী ও দেশদ্রোহী শক্তির কাজ। যারা ভারতের স্বাধীনতা স্বীকার করে না বা 'বন্দে মাতরম' বলতে চায় না, তারাই এই ধরণের ঘটনার পেছনে রয়েছে। যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখে, তারাই এই জঘন্য কাজ করেছে।
বিরোধী দলনেতা পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম নয়, তারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পায়। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসন এখন সম্পূর্ণ রাজনৈতিক সম্পৃক্ত হয়ে পড়েছে। আইনি বা সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ, আর সেই কারণেই দুষ্কৃতীরা সাহস পাচ্ছে।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান আজ আক্রমণের মুখে। মুখ্যমন্ত্রী মহিলাদের সন্ধ্যার পর বেরোতে নিষেধ করছেন—এমন পরিস্থিতি চলতে পারে না। তবে তিনি আশাপ্রকাশ করেন যে, আগামী দিনে রাজ্যের এই পরিস্থিতির অবশ্যই পরিবর্তন ঘটবে।
হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/রাই

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন