Hidden Stories (বাংলা)
সর্বশেষ

BJP: রাজ্যসভা ভোটের আগে বিজেপির চমক, পুরী-বিএল-এর পর বাদ স্মৃতি ইরানিও!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
BJP: রাজ্যসভা ভোটের আগে বিজেপির চমক, পুরী-বিএল-এর পর বাদ স্মৃতি ইরানিও!
বিজেপির প্রার্থী তালিকায় নেই হরদীপ সিংহ পুরী এবং স্মৃতি ইরানি। সংগৃহীত ছবি

লখনউঃ রাজ্যসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আগামী ১৬ অক্টোবর রাজ্যের ১০টি আসনে ভোট হওয়ার কথা। তার আগে সোমবার আট প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তালিকায় নাম নেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং বি এল বর্মার। প্রার্থী তালিকায় নেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নামও।


বিজেপির ঘোষিত আট প্রার্থীরা হলেন ধর্মপাল সিংহ, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিংহ রাওয়াত, রাম প্রতাপ সিংহ চৌহান এবং শ্রুতি গঙ্গোয়ার। সূত্রের খবর, আগামীকাল লখনউয়ে তাঁদের মনোনয়ন জমা দেওয়ার কথা। দলীয় নেতৃত্বের উপস্থিতিতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় ওবিসি, সাধারণ এবং দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। জাতপাতের সমীকরণ ছাড়াও তালিকায় রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, রোহিলখণ্ড, আওধ, পূর্বাঞ্চল এবং কানপুর-বুন্দেলখণ্ডের মতো একাধিক অঞ্চল। 


এদিকে তালিকায় নাম নেই হরদীপ পুরীর, যা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এবার ফের মনোনয়ন দেওয়া হয়নি বি এল বর্মাকেও। অন্যদিকে, উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের মধ্যে বিধানসভায় বিজেপি বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই সমাজবাদী পার্টি রামগোপাল যাদব ও ধনরাজ পরিমল নাথওয়ানিকে প্রার্থী করেছে। আরও এক জনকে প্রার্থী করার সম্ভাবনাও রয়েছে। তাই ১৬ অক্টোবরের ভোটে কোন দল কতগুলি আসন পায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিষয় : Uttar Pradesh BJP Rajya Sabha Polls

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


BJP: রাজ্যসভা ভোটের আগে বিজেপির চমক, পুরী-বিএল-এর পর বাদ স্মৃতি ইরানিও!

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
লখনউঃ রাজ্যসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আগামী ১৬ অক্টোবর রাজ্যের ১০টি আসনে ভোট হওয়ার কথা। তার আগে সোমবার আট প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তালিকায় নাম নেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং বি এল বর্মার। প্রার্থী তালিকায় নেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নামও।বিজেপির ঘোষিত আট প্রার্থীরা হলেন ধর্মপাল সিংহ, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিংহ রাওয়াত, রাম প্রতাপ সিংহ চৌহান এবং শ্রুতি গঙ্গোয়ার। সূত্রের খবর, আগামীকাল লখনউয়ে তাঁদের মনোনয়ন জমা দেওয়ার কথা। দলীয় নেতৃত্বের উপস্থিতিতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় ওবিসি, সাধারণ এবং দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। জাতপাতের সমীকরণ ছাড়াও তালিকায় রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, রোহিলখণ্ড, আওধ, পূর্বাঞ্চল এবং কানপুর-বুন্দেলখণ্ডের মতো একাধিক অঞ্চল। এদিকে তালিকায় নাম নেই হরদীপ পুরীর, যা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এবার ফের মনোনয়ন দেওয়া হয়নি বি এল বর্মাকেও। অন্যদিকে, উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের মধ্যে বিধানসভায় বিজেপি বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই সমাজবাদী পার্টি রামগোপাল যাদব ও ধনরাজ পরিমল নাথওয়ানিকে প্রার্থী করেছে। আরও এক জনকে প্রার্থী করার সম্ভাবনাও রয়েছে। তাই ১৬ অক্টোবরের ভোটে কোন দল কতগুলি আসন পায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত