Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: ‘যোজন’-এ মিশবে মানুষ-প্রকৃতি, কলকাতার এই পুজোয় চোখে পড়বে কোন অভিনব চমক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: ‘যোজন’-এ মিশবে মানুষ-প্রকৃতি, কলকাতার এই পুজোয় চোখে পড়বে কোন অভিনব চমক?
এ আই নির্মিত ছবি।

দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রতি বছরই নতুন নতুন থিম ও শিল্পভাবনা নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হয় তারা। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ৭৬তম বর্ষে বিশেষ ভাবনায় সাজছে তাদের পুজো। ২০২৬-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম ‘যোজন’। 


পরিবেশ নিয়ে আমরা প্রতিনিয়ত সচেতনতার কথা বলে থাকি। কিন্তু দৈনন্দিন জীবনে তার প্রতিফলন চোখে পড়ে না। এবার মানুষের মধ্যে সেই বোধ জাগিয়ে তুলতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। বাংলার ঐতিহ্য, শিল্প ও মানুষের জীবনযাত্রাকে এক সুতোয় বেঁধে ‘যোজন’-এর ভাবনাকে মণ্ডপে তুলে ধরার দায়িত্বে রয়েছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। এখানেই শেষ নয়। পুজো শেষ হওয়ার পর ব্যবহৃত সামগ্রী নতুন করে কাজে লাগানোর বার্তাও দেওয়া হবে। এই উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘মিশন রি: রিজয়েস। রিসাইকেল। রিপিট’। 


এই ভাবনার অংশ হিসেবেই পুজো প্রাঙ্গণে থাকছে ‘ইকোভিল’। পুজোর দিনগুলিতে জমা হওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। পরে সেই বর্জ্য থেকেই তৈরি হবে পুনর্ব্যবহারযোগ্য নানা সামগ্রী। শুধু তৈরি করাই নয়, পুজো মণ্ডপের স্টল থেকেই সেগুলি বিক্রির ব্যবস্থাও থাকবে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘পথচলা’র উদ্যোগে পুরনো ব্যানার-ফ্লেক্স ব্যবহার করে তৈরি করা হবে টোট ব্যাগ, ফাইল অর্গানাইজার, কোস্টারের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন দক্ষিণ কলকাতার প্রান্তিক পরিবারের সুবিধাবঞ্চিত মহিলারা। ফলে একদিকে যেমন বর্জ্য কমানোর চেষ্টা থাকবে, তেমনই কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

পাশাপাশি মণ্ডপজুড়ে থাকবে একাধিক ভিজ্যুয়াল আর্ট ও ইনস্টলেশন। তাই ‘যোজন’ শুধু একটি থিম না, বরং পুজোর শিল্পভাবনা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতাকে একত্রিত করার চেষ্টা করছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

বিষয় : Durga Puja 2026 Ballygunge

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: ‘যোজন’-এ মিশবে মানুষ-প্রকৃতি, কলকাতার এই পুজোয় চোখে পড়বে কোন অভিনব চমক?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রতি বছরই নতুন নতুন থিম ও শিল্পভাবনা নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হয় তারা। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ৭৬তম বর্ষে বিশেষ ভাবনায় সাজছে তাদের পুজো। ২০২৬-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের থিম ‘যোজন’। পরিবেশ নিয়ে আমরা প্রতিনিয়ত সচেতনতার কথা বলে থাকি। কিন্তু দৈনন্দিন জীবনে তার প্রতিফলন চোখে পড়ে না। এবার মানুষের মধ্যে সেই বোধ জাগিয়ে তুলতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। বাংলার ঐতিহ্য, শিল্প ও মানুষের জীবনযাত্রাকে এক সুতোয় বেঁধে ‘যোজন’-এর ভাবনাকে মণ্ডপে তুলে ধরার দায়িত্বে রয়েছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। এখানেই শেষ নয়। পুজো শেষ হওয়ার পর ব্যবহৃত সামগ্রী নতুন করে কাজে লাগানোর বার্তাও দেওয়া হবে। এই উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘মিশন রি: রিজয়েস। রিসাইকেল। রিপিট’। এই ভাবনার অংশ হিসেবেই পুজো প্রাঙ্গণে থাকছে ‘ইকোভিল’। পুজোর দিনগুলিতে জমা হওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। পরে সেই বর্জ্য থেকেই তৈরি হবে পুনর্ব্যবহারযোগ্য নানা সামগ্রী। শুধু তৈরি করাই নয়, পুজো মণ্ডপের স্টল থেকেই সেগুলি বিক্রির ব্যবস্থাও থাকবে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘পথচলা’র উদ্যোগে পুরনো ব্যানার-ফ্লেক্স ব্যবহার করে তৈরি করা হবে টোট ব্যাগ, ফাইল অর্গানাইজার, কোস্টারের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন দক্ষিণ কলকাতার প্রান্তিক পরিবারের সুবিধাবঞ্চিত মহিলারা। ফলে একদিকে যেমন বর্জ্য কমানোর চেষ্টা থাকবে, তেমনই কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।পাশাপাশি মণ্ডপজুড়ে থাকবে একাধিক ভিজ্যুয়াল আর্ট ও ইনস্টলেশন। তাই ‘যোজন’ শুধু একটি থিম না, বরং পুজোর শিল্পভাবনা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতাকে একত্রিত করার চেষ্টা করছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত