Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sukanta Kundu Ananya Guha: বিজেপির নির্বাচনী খরচের তালিকায় নাম, ‘অলিপাব’ বিতর্কে কী বললেন দম্পতি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
Sukanta Kundu Ananya Guha: বিজেপির নির্বাচনী খরচের তালিকায় নাম, ‘অলিপাব’ বিতর্কে কী বললেন দম্পতি?
ইনফ্লুয়েন্সর দম্পতি সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ। সংগৃহীত ছবি

কলকাতার অলিপাবকে ঘিরে তৈরি হওয়া গোমাংস বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। তার মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিজেপির নির্বাচনী খরচের হিসাব। ফলে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ। নির্বাচনী প্রচারের তালিকায় টাকা পাওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে  সুকান্তের নাম রয়েছে। আর তার পরেই প্রশ্ন উঠছে, জানুয়ারির ঘটনাটির সঙ্গেও কি সেই আর্থিক লেনদেনের কোনও যোগ ছিল?


বুধবার একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ করেন সুকান্ত ও অনন্যা। সেখানে সুকান্তকে বলতে শোনা যায়, “বাড়ি, ১৮ লাখি গাড়ি, আইফোন, বিয়ে  সবটাই হয়েছে সেই সাড়ে সাত লাখ টাকায়।” আসলে তাঁদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে নানা কটাক্ষ আসছিল। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিতে গিয়ে রসিকতার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন তাঁরা। তবে বিজেপির কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি সুকান্ত। নির্বাচন কমিশনে জমা দেওয়া বিজেপির নির্বাচনী খরচের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ মে-র মধ্যে সুকান্ত কুণ্ডুর সঙ্গে যুক্ত এক জনকে ৭.৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন সুকান্ত। পাশাপাশি এও পরিষ্কার করেন, তা রাজনৈতিক প্রচারমূলক কনটেন্ট তৈরির পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল।



তবে এই টাকা অলিপাব-কাণ্ডের জন্য দেওয়া হয়েছিল, এমন অভিযোগ খারিজ করেছেন সুকান্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ৩০ জানুয়ারি। আর বিজেপির কাছ থেকে টাকা পাওয়ার সময়কাল ছিল ১৫ মার্চ থেকে ৬ মে। অলিপাব-কাণ্ডে তিনি ও সায়ক চক্রবর্তী ঘটনাস্থলে ছিলেন। তাঁরা ঘটনার প্রতিবাদ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।


#HSN #WestBengalPolitics #BJPWestBengal #SukantaKundu #AnanyaGuha #ElectionExpenses #PoliticalCampaign #SocialMediaInfluencer #HiddenStoriesNews 

বিষয় : Sukanta Kundu Ananya Guha

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


Sukanta Kundu Ananya Guha: বিজেপির নির্বাচনী খরচের তালিকায় নাম, ‘অলিপাব’ বিতর্কে কী বললেন দম্পতি?

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতার অলিপাবকে ঘিরে তৈরি হওয়া গোমাংস বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। তার মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিজেপির নির্বাচনী খরচের হিসাব। ফলে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ। নির্বাচনী প্রচারের তালিকায় টাকা পাওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে  সুকান্তের নাম রয়েছে। আর তার পরেই প্রশ্ন উঠছে, জানুয়ারির ঘটনাটির সঙ্গেও কি সেই আর্থিক লেনদেনের কোনও যোগ ছিল? বুধবার একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ করেন সুকান্ত ও অনন্যা। সেখানে সুকান্তকে বলতে শোনা যায়, “বাড়ি, ১৮ লাখি গাড়ি, আইফোন, বিয়ে  সবটাই হয়েছে সেই সাড়ে সাত লাখ টাকায়।” আসলে তাঁদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে নানা কটাক্ষ আসছিল। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিতে গিয়ে রসিকতার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন তাঁরা। তবে বিজেপির কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি সুকান্ত। নির্বাচন কমিশনে জমা দেওয়া বিজেপির নির্বাচনী খরচের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ মে-র মধ্যে সুকান্ত কুণ্ডুর সঙ্গে যুক্ত এক জনকে ৭.৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন সুকান্ত। পাশাপাশি এও পরিষ্কার করেন, তা রাজনৈতিক প্রচারমূলক কনটেন্ট তৈরির পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল।তবে এই টাকা অলিপাব-কাণ্ডের জন্য দেওয়া হয়েছিল, এমন অভিযোগ খারিজ করেছেন সুকান্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ৩০ জানুয়ারি। আর বিজেপির কাছ থেকে টাকা পাওয়ার সময়কাল ছিল ১৫ মার্চ থেকে ৬ মে। অলিপাব-কাণ্ডে তিনি ও সায়ক চক্রবর্তী ঘটনাস্থলে ছিলেন। তাঁরা ঘটনার প্রতিবাদ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।#HSN #WestBengalPolitics #BJPWestBengal #SukantaKundu #AnanyaGuha #ElectionExpenses #PoliticalCampaign #SocialMediaInfluencer #HiddenStoriesNews 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত